আমার ইয়ারে পড়তো বন্ধু দোমিনিক ত্রিপুরা। সে তো তাকাকে তাকা বলতে পারতো না। বলতো তাকা। তো বন্ধু একদিন হিলট্রাক্টে যাইতেছে। বললো, বন্ধু তোমার জন্য দোচোয়ানি আনবো, অনুমতি দেও। আমি বললাম ভাল। বোতল ভইরা নিয়া আসো। হিলট্রাক্ট ঘুরে বন্ধু কবে ফিরছে আমি জানি না। সালাম বরকতের সামনে একটি রাত তিনটায় দেখি বন্ধু আসতেছে। বলি দোমিনিক কবে ফিরলা? বন্ধু বলে, ফিরলাম তো পরশু। তোমার জন্য বই আনছিলাম। কিন্তু বই তো ইন্দুরে খেয়ে ফেললো। বললাম, বইটা একটু উঁচুতে তুলে রাখলে কী হয়? বন্ধু বলে, ইন্দুরের পা লাম্বা। উঁচুতে উঠে বই খায়।
আমি বললাম তুমি রুমে যাও। আমি আসতেছি। একসঙ্গে আজ রাতেই বইটা পড়ে শেষ করবো।
সারারাত আমি আর দোমিনিক বই পড়ে শেষ করলাম। খুব সুখপাঠ্য বই। লিখছে ভাল। তবে ভাল বই তো ঝাঁজ বেশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



