আমার নাম লেখো ওই সর্বশেষ তালিকায়।
সবার ওপরে, স্পষ্ট অক্ষরে।
কেননা আমারই দরকার একসাথে
আগুন ও অঙ্গার
দহন ও উত্তাপ
শীত ও আতপ।
বিপন্ন জাহাজের সাথে নিরাপদ সৈকত পাশাপাশি।
সুখী দাম্পত্যের পাশে দিগভ্রান্ত প্রেম।
যারা তোমার হাতে নক্ষত্র এনে দিতে চায়
নির্জন দুপুরে বেলা। চোখের ইশারায় লাফিয়ে পড়তে চায় সাগরে। সেই হিপোক্রেটদের তালিকায়
প্রথমে আমাকে রেখো।
কেননা কোনো তারকা আমি পেড়ে আনতে পারবো না নক্ষত্রময় আকাশ থেকে। পৃথিবীকে কোনো কথা চিৎকার করে শোনাতেও পারবো না।
তবু গোপনে ভালোবাসা জানাই। কানে কানে বারবার বলি, চির গোপন রেখো আমার দগ্ধীভূত ও উত্তপ্ত হবার ইতিহাস, কাউকে ব'লো না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



