বেশ খেলা জমে উঠেছে। এবার তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন পলায়নরত হারিছ চৌধুরীর স্ত্রী। এই সরকার বিচার বিভাগ স্বাধীন করার উদ্যম নিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল। কিন্তু বিচার বিভাগ তাদের কাছে আগাগোড়া ভাশুরের ভূমিকায় থেকে গেছে। ভাশুরের কাছে গিয়ে বৈধতা নেওয়ার কোনো উদ্যোগ তারা নেয়নি। রেফারেন্স চাওয়া-নেওয়ার ব্যাপার থাকলেও তার ধারে কাছে দিয়ে যায়নি। যাই হোক এবার এই রিট হওয়ার মাধ্যমে এইটা অন্তত বোঝা যায় ঠিকঠাক সামাল দিতে না পারলে ভাশুরের নাম নিতে হবে।
কিন্তু এইখানে ইতিহাসের পুনরাবৃততির প্রসঙ্গ না। সেটা অন্য কথা। এই বৈধতা চ্যালেঞ্জের দিন ফিরতেছেন শেখ হাসিনা। কথা সেটা নিয়ে। ফাঁকে বিডি নিউজ দেখে একটু ফোঁড়ন কাটলাম।
দার্শনিক হেগেল প্রথম খেয়াল করেছিলেন যে, ইতিহাসের নানা ঘটনা যেন জোড়ায় জোড়ায় ঘটে। অর্থাত প্রথম বড় ঘটনার যেন পুনরাবৃততি ঘটে দ্বিতীয়বার। কার্ল মার্কস, তার এইটিন ব্রুমিয়ার অফ লুই নেপোলিয়ঁ বোনাপার্টে বলেন, হেগেল ঠিকই খেয়াল করেছেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দুইবার করে ঘটে। তবে প্রথমবার সেটা ঘটে ট্রাজেডির আকারে পরের বার ঘটে কমেডির আকারে।
আজ-কাল যে দিনই শেখ হাসিনা ফিরুন সেদিনই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তার পিতা শেখ মুজিবুর রহমানও ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। এবার শেখ হাসিনাও ফিরবেন সেই লন্ডন থেকে। তারিখটা ৬ মে। ইতিহাসের কি অদ্ভূত পুনরাবৃত্তি! শেখ মুজিবকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ এয়ারপোর্টে গিয়েছিল। শেখ হাসিনাকে স্বাগত জানাবে হাতে গোনা কিছু লোক। কিন্তু তারপর কি ঘটবে।
প্রথববারের ঘটনাটা কি ট্রাজেডি ছিল।
দ্বিতীয় বারের ঘটনাটা কি কমেডি হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


