মাজিদ মাজিদির বারান (২০০১)
মাজিদ মাজিদির চিলড্রেন অফ হেভেন দেখছিলাম আগে। দিল বহুত খুশ হুয়া। বারান দেখেও ভাল লাগলো।
আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসনের পর সেখান থেকে লাখ লাক মানুষ উদ্বাস্তু হয়ে গিয়েছিল। এদের অনেকে আশ্রয় নিয়েছিল ইরানে। এই উদ্বাস্তুদের দ্বিতীয় প্রজন্মের জন্ম ইরানেই। কিন্তু, তারা ইরানি নয়। তাদের কাছে স্বদেশ মানে পোড়া আফগানিস্তানই। জানি না, আফগানিস্তানে মার্কিন আক্রমনের কথা মাজিদ মাজিদি মনে রেখেছিলেন কিনা। না রাখারই কথা, কারণ আক্রমণ সিনেমা রিলিজ হওয়ার পর সে আক্রমণ ঘটেছিল ২০০১ সালে। অথবা আফগানদের নতুন ভাগ্যবিপর্যয়ের পর তার মাথায় আরও একটি সিনেমা তৈরির আইডিয়া এসেছিল কিনা তাও জানি না।
তরুণ লতিফ কাজ করে একটা কনস্টাকশন সাইটে। শ্রমিকদের খাবার তৈরি ও জোগান দেয়ার দায়িত্ব তার। সাইটে আফগান শ্রমিকরা কাজ করে। সরকারের ওয়ার্ক পরমিট নেই বলে তাদের কাজ করতে হয় লুকয় চুরিয়ে। এরকমই এক শ্রমিক গুরুতর আহত হলে তার মেয়েকে ছেলে সাজিয়ে ওই সাইটে আনা হয়। সে বাচ্চা ছেলে, ভারি কাজের উপযুক্ত নয়, এই ভেবে সাইটের ফোরম্যান মেমার তাকে লতিফের জায়গায় নিয়োগ দেয়। লতিফের ভাগ্যে জোটে ভারি কাজ।
ফলে তার সঙ্গে লতিফের তৈরি হয় শত্রুতার সম্পর্ক। কিন্তু একদিন আচানক লতিন জেনে যায় বারান ওরফে রহমত মেয়ে। আর এই জেনে যাওয়া থেকে প্রেমে পড়ে যায় লতিফ।
আফগান শ্রমিকদের প্রশাসনের কড়াকড়ির কারণে একদনি বারানদের চলে যেতে হয় সাইট থেকে। লতিফ ছুটি নিয়ে আফগান সীমান্তের কাছে গিয়ে খুজে বের করে তাকে। বারানের চাচা সুলতানের দুর্দশায় কাতর হয়ে নিজের জামানো টাকা নিয়ে আবার যায় সেখানে। সুলতান সে টাকা দিয়ে আফগানিস্তান চলে যায়। এরপর আবার সেখানে গেলে লতিফ বারনের বাবা নাজাফের সাক্ষাৎ পায়। জানতে পারে সুলতানের কথা আর আফগানিস্তানে তার মৃত্যুর কথাও। নাজাফের দুর্দশার ঘোচাতে নিজের সবশেষ সম্পদ ক্রেডিট কার্ড বিক্রি করে টাকা নিয়ে নাজাফের কাছে যায় লতিফ। এবার নাজাফের পরিবার আফগানিস্তান যাওয়ার উদ্যোগ নেয়। লতিফ তাদের গাড়িতে তুলে দেয়। একবার বারানা তার চোখে চোখে তাকায়। গাড়ি চলে গেলে বৃষ্টিস্নাত মাটিতে থাকে শুধু বারানের জুতার ছাপ।
এসব কিছই ঘটে প্রেমের কারণে।
এক অনাস্বাদিত, অচরিতার্থ প্রেম।
রাজনীতি, যুদ্ধ, শরণার্থী, গ্লোবাল পলিটিক্স, আগ্রাসন সবকিছুর পর এই প্রেম।
কত শক্তিশালী এক ব্যাপার!
কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।
তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------






শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
কারণে অকারণে ছবি
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।