# আবু তর থেকে কিরদন উপত্যকার দৃশ্য#
যে পথে পা হেঁটে বেড়াতো একদিন
সেখানে এখন আমার চোখ
পেছনে আমার স্মৃতি
তারও পর আমাকে নিয়ে বেড়ে ওঠা স্মৃতি।
বাতাসে ভাসমান ঈশ্বরের কৃপা।
কী হতে পারতো এই জল
আর কী হয়েছে এই জল।
বেশি আগেই ফুটে গেছে এ ফুল, ক্রোকাস।
ফুটেছে আমার স্খলনের ভেতর
ডানা মেলেছে আমার লালসার গভীরে।
# প্রথম প্রেম #
অনেক আগে ভালোবাসতে যখন,
তোমার জন্য অন্ধ ছিলাম আমি।
আইজাকের মতো তোমাকে বদলে ফেলেছি আজ
অন্য কিছুতে।
একটা সুবাস, একটা স্বাদ
এবং মাংস ভক্ষণের আগ্রহের জন্য।
একটা ক্ষেতের সৌগন্ধ, একটা বাড়ি
এবং একটু উষ্ণতার জন্য।
একটা চিঠিই দিয়েছিলাম তোমার ঠিকানায়
ভুলে গেছি তারও সবকটা অক্ষর।
জিহবায় শুধু লেগে আছে ডাকটিকেটের আঠার স্বাদ।
ভাগ্য যেখানে নিয়ে গেছে
সেটা আমাদের গন্তব্য ছিল না।
ভায়োলিন বাদকের আঙ্গুল নিশ্চিত লক্ষ্যভেদী,
সে-ই ঠিক করে স্বরলিপির ভবিতব্য।
এটাই শেষ কথা আর মৃত্যুর মতো নির্ধারিত।
ইয়াহুদা আমেহাই (Yehuda Amichai) ইসরাইলি কবি। সমকালীন হিব্রু কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয়। হিব্রু থেকে অনুবাদ করেছেন লিওন ওয়াইজেলটায়ার।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



