somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যাট্রিসিয়া আগাথা বিউটেনিসের বিদায় অভিযান

২০ শে জুন, ২০০৭ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশপ্রেমিক সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিনের মধ্যেই প্যাট্রিসিয়া আগাথা বিউটেনিসের বদলীর খবর প্রচারিত হয়। যতদূর মনে আছে তাকে প্রমোশন দিয়ে ইরাকে বদলী করা হয়েছিল। তখন একটা সময় বলা হয়েছিল যে ওমুক মাস থেকে উনি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেবেন। বেশ রাষ্ট্রদূতের বিদায় হবে নতুন রাষ্ট্রদূত আসবেন সেটাই তো স্বাভাবিক। হ্যারি কে টমাসের পর যেভাবে প্যাট্রিসিয়া এসেছিলেন সেভাবেই হয়তো আরেকজন আসবেন।
কিন্তু এনার বিদায় অভিযান নিয়েই যত বিপত্তি। গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে শুনছি, প্যাট্রিসিয়া বিদায় নিচ্ছেন। আজই তার শেষ প্রেস কনফারেন্স, শেষ সাক্ষাৎকার। আজই তিনি শেষ ব্যক্তিটির সাথে দেখা করলেন। ভাবসাব দেখে মনে হয়, ইনিই বোধহয় বাংলাদেশের শেষ মার্কিন রাষ্ট্রদূত। কী যেন একটা শেষ করার জন্য তীব্র আকুতি তার।
নৈশভোজ খেয়ে এবং খাইয়ে তিনি খুব একটা রহস্য তৈরি করেছিলেন বটে। আর সে রহস্য রহস্য থাকেনি নৈশভোজের মূল গেস্ট ও হোস্টরা কারাগারে আতিথ্য লাভ করার পর। এখন তিনি কী চাইতেছেন?
একদনি অমুকের সাথে দেখা করে বলেন দুই নেত্রীকে রাখা যাবে না।
আরেকবার তমুকের সাথে দেখা করে বলেন, সংস্কার চাপিয়ে দেয়ার জিনিশ নয়।
একবার বলেন, রাজনীতি ওপেন করো। গণতন্ত্র চালু করো।
আরেকবার বলেন, সরকারের প্রতি সমর্থন দিতে হবে।
দুপুরে বলেন, এক কথা। রাতে বলেন এক কথা।
অবস্থা দেখছি বারোভাজা।
আর বাংলাদেশের অবস্থাও বোধকরি মোস্ট আনপ্রেডিক্টেবল। আজ মনে হচ্ছে মান্নান ভূঁইয়া জিতলেন। তো কাল মনে হবে খালেদা জিয়া জিতলেন। কে যে জিতছে আর কে যে জেতাচ্ছে সে এক জটিল হিসাব।
একদিন এক টক শোতে আসিফ নজরুল বলেছিলেন, আজকে হয়তো ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দল বললো, মানবাধিকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। কাল আবার আরেক দল বললো, দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। পরশু আরেক দল বললো, সরকারকে সময় দিতে হবে। আফিস নজরুল বলেছিলেন, এরা সব কথাই বলে রাখতে চায়। খানিকটা যেন রিস্ক ফ্রি
থাকতে চায়।
অবস্থা এমন যে, হয় বিদেশীদের কোনো মেসেজ নেই আমাদের প্রতি অথবা এরা পাগল হয়ে গেছে। অথবা, যা বলা দরকার তা তারা বলতে চায় না।
সরকারের নিশ্চয়ই একটা অবস্থান আছে এই মন্তব্যগুলোর ব্যাপারে। কিন্তু মিডিয়াগুলোর কোনো অবস্থান নেই। কেউ প্রশ্ন করে না, এই যে কথাটা আপনি বললেন এইটার মানে কী? এইটার সাথে তো ওইটা মিললো না। আর বাছা আপনিই বা এ বিষয়ে বলছেন কেন? আপনি কেঠা?
গত কয়েকদিনে বিউটেনিসের খবর দেখে শুনে মনে হলো, ফাইজলাইমিরও একটা সীমা থাকা দরকার। আর একজন রাষ্ট্রদূত কতদিন ধরে বিদায় নিতে পারবেন। কয়টা অনুষ্টানে যোগ দিলে তার বিদায় শেষ হবে সেটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল (!) আইন করা দরকার।
আমাদের সংস্কৃতিকে দূতাবাসের কালচারাল সেন্টারের বাইরে বের করতে হবে। আমাদের রাজনীতিকে নৈশভোজের বাইরে বের করতে হবে। আর আমাদের মিডিয়াকে দিতে হবে একটু শরম।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×