somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাইঘাটের প্রথম মেয়র লুতফুর রহমান

১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুতফুর রহমান (জাহাজ) প্রতীকে ৩ হাজার ৪'শ ৫৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ ওলিউল্লাহকে ৭শ ৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ওলিউল্লাহ দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৭ শত ৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় পৌরসভার সর্বত্র ছিল উৎসবের আমেজ। ভোটারা সতস্ফুর্তভাবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নির্ভয়ে তাদের ভোট প্রদান করেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণ আইন শৃংঙ্খলা বাহিনী ৯টি কেন্দ্রে মোতায়েন করা হয়। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবির সদস্যরা দিনব্যাপী প্রতিটি কেন্দ্র তথা সমগ্র পৌর এলাকায় টহল দিতে দেখা যায়। ইলেক্ট্রনিঙ্ মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার নির্বাচন পর্যবেক দল প্রতিটি কেন্দ্রে কর্তব্য পালন করতে দেখা গেছে। সরজমিনে পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন কালে দেখা যায়, সকাল থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন, তবে পুরুষ ভোটারদের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লণীয়। নির্বাচন চলাকালে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপকালে সকল মেয়র ও কাউন্সিলার পদের প্রার্থীরা তাদের মতামত ব্যক্ত করে বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ১৩৯০১ ভোটারের মধ্যে ১১১৭৪টি বৈধ ভোট ও ৫৬১টি বাতিলকৃত (অবৈধ) ভোটার সহ মোট ১১৭৩৫জন ভোটার ভোট দিয়েছেন। মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির একাংশের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন কাপ-পিরিচ প্রতীকে ১৭৬১ এবং ইলিয়াছ আলী সমর্থিত বিএনপির একাংশের প্রার্থী হাজী আব্দুল মালিকের দোয়াত-কলম ১৬৩২, আ'লীগ সমর্থিত ভানু লাল দাস (চশমা ) ৮৬৮, জাতীয় পার্টি সমর্থিত সুহেল আমিন (আনারস) ৬৮২, স্বতন্ত্র তাজ উদ্দিন (তালা) প্রতীক নিয়ে ৬৯টি ভোট পেয়েছে। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলার পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন ১নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত শরীফুল হক (বালতী), ২নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম জাহান (মোরগ), ৩নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক বটই মহাজন (বালতী), ৪নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত মোস্তাক আহমদ (মোরগ), ৫নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত হাফিজ নূর উদ্দিন (ফুটবল), ৬নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত ফখরুদ্দিন শামীম (হরিণ), ৭নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত তাজ উদ্দিন (ফুটবল), ৮নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত রহিম উদ্দিন ভরশা (হরিণ) এবং ৯নং ওয়ার্ডে হাবিবুর রহমান (আপেল) স্বতন্ত্র। সংরতি মহিলা কাউন্সিলার পদে ১-৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত ফয়জুন নেছা (কলস), ৪-৬নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আছিয়া বেগম (বৈদু্যতিক বাল্ব) ও ৭-৯নং ওয়ার্ডে আ'লীগ সমর্থিত আসমা বেগম (পদ্মফুল) নির্বাচিত হয়েছেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×