সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
ক্ষমা করে দেবেন আইভী রহমান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দুই বছর আগে সমাবেশে যাওয়ার আগে তিনি জানতেন না যে এইটাই হবে শেষ সমাবেশ। আর দশদিনের মতো এইদিনও সামনের সারিতে ছিলেন আইভী। রুচিশীল , মার্জিত সমাজসেবিকা হিসেবে নাম ছিল আইভী রহমানের। কিন্তু একুশে আগস্ট, 2004 তো আর যে কোন দিন নয়। জামায়তী হায়েনারা হামলে পড়ল গ্রেনেড নিয়ে। উপুর্যুপুরী হামলার লক্ষ্য ছিলেন শেখ হাসিনা। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেচে যান। কিন্তু আইভী রহমানের সে সৌভাগ্য হয় নি। দুই পা উড়ে যায় সাথে সাথে, কারবালার রক্তের বন্যা বয়ে যায় সে দিন বঙ্গবন্ধু এভিনিউতে। ইয়াজিদের হিংস্রতায় ভেসে যায় মানবতা। সেই হত্যার আজো বিচার হয় নি। সেই সব হায়েনারা যারা 71 এ দেশকে ধর্ষন করেছিল তারা আবার এক হয়েছে। আবার বোমা, বন্দুক নিয়ে দেশের জনসাধারনকে আক্রমন করছে। আইভী রহমান আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আপনার বিচার আদায় করতে পারি নি। আজ তাদের জামায়াতী দোসররা এই ব্লগে নানা রকম নাম নিয়ে তাদের কৃতকর্মের সাফাই গাইছে। জামায়াতীরা এখানে প্রকাশ্যেই লিখছে তারা আবার 21শে আগস্ট ঘটাতে চায়। প্রতিশোধের নাম নিয়ে দেশের কৃতি সন্তানদের হত্যা করতে চায়। কিন্তু আইভী রহমান, জেনে রাখবেন আল্লাহ ইয়াজিদকে রক্ষা করেন নি, তিনি জামায়াতকেও করবেন না। এই যুদ্ধে আমরা নিশ্চয়ই জয়ী হবো। 21শে আগস্টের শহীদদের রক্ত কখনই বৃথা যেতে পারে না।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।