somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

mahdi0907
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচ

একটি স্বল্পদৈর্ঘ্য গনতান্ত্রিক আতঙ্ক

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজের চাপ আর অসুস্থতা এই দুটো মিলে আমার মন মানসিকতা কেমন জানি হয়ে গিয়েছিল। কিছুতেই নিজেকে কোনভাবে খুশি করতে পারছিলাম না। তাই ভাবলাম ঘর থেকে বের হয়ে প্রকৃতিকে উপভোগ করি হয়তো কিছুটা অস্বস্তিকর অনুভূতি থেকে মুক্তি পাবো। সঙ্গে সঙ্গী হিসেবে নিলাম আমার সাংবাদিক বন্ধু RJ Al Amin কে। সময়টা ছিল ২৬ শে অক্টোবর,শনিবার। বের হওয়ার আগে আম্মু একটা কাজ দিল বোনের বাসায় যাওয়ার জন্য। মানা করলাম না কারন আমি আগে আমার মনকে খুশি করি তারপর ধীরে সুস্থে বোনের বাসায় গিয়ে যে কাজ করার কথা তা করা যাবে। বের হলাম আমি আর আলামিন। ভালোই লাগলো কখনো দুই বন্ধু এতো দীর্ঘ সময় একসাথে কাটায় নাই। বাইরের আবহাওয়াটায় হাল্কা পশলা বৃষ্টি ছিল কিন্তু প্রকৃতির রূপটা আমার কাছে অসাধারন লাগছিল কেন জানি হয়তো অনেকদিন প্রকৃতিকে কাছে পাওয়ার আকুল সাধটা বাস্তবতায় পাওয়ায় এক অন্য রকম রোমান্টিসিজম সৃষ্টি হয়েছে প্রকৃতি এবং আমার সাথে। সকাল গড়িয়ে বিকেলে ভালো লাগাটা আরো অন্যরকম হল যখন ভার্সিটির বন্ধুদের সাথে অনেকদিন পর আড্ডাবাজি হল। তবে সন্ধ্যের আগমনে কেমন জানি এক অদ্ভুত রকমের ভয়টা কাজ করল চলমান রাজনৈতিক পরিস্থিতির কারনে। আলামিন এর এবং আমার বাসা থেকে ক্রমাগত ফোন আসাতে ভয়টা আরো সবোর্চ্চ শৃঙ্গে উঠার মতো। যখন শুনলাম গনগ্রেফতার চলছে তখন আমার কাছে পরিস্থিতিটা ৭১ এর মতো লাগছে যদিও ৭১ এর সময় আমি দেখি নাই, নাটক, মুভি দেখে যা অভিজ্ঞতা। বোনের বাসা থেকে দ্রুত কাজ সেরে যাত্রা শুরু করলাম বাসার অভিমুখে দুই বন্ধু। আমার মনের ভিতর অজানা কোন এক আতঙ্কের পদচারনা হচ্ছে। নাটক, মুভিতে দেখার অভিজ্ঞতা সাথে রাস্তাঘাট মিলালাম অবচেতন মনে। কিছুক্ষন পর পর দেখি বিজেবি, পুলিশের গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে আমি ৭১ এর কোন এক সময়ে অবস্থান করছি। মনে হচ্ছে এই এখনই পুলিশ অথবা বিজিবি ৭১ এর পাকিস্তানি হানাদার বাহিনীর স্টাইলে এসে বলবে-"তুম দোনো শিবির হো, এরেস্ট কারলো দোনোকো"

আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা এমন, জনজীবনে আতঙ্ক নামে এক নতুন অনুভূতিশীল রোগের দেখা দিয়েছে। আমার মনে আছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে রাজনৈতিক অস্থিরতা চলছিল, চারদিকে পুলিশের গনগ্রেফতার আর শিবিরের ঝটিকা অভিযান ও কক্টেল বিস্ফোরন এইসব দেখতে দেখতে আমার এমন অবস্থা হয়েছিল যে আমি ঘুমেও কক্টেল বিস্ফোরনের আওয়াজ শুনতে পেতাম। যাক শত উৎকণ্ঠার মধ্যেও ভাল লাগলো যখন লেগুনা দিয়ে আসার সময় আমরা সব যাত্রীরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টকশোর মতো আলোচনায় মেতে উঠলাম। অবশেষে বাড়ি ফেরা এবং একটা কথা মনে হল-"Sweet Home". আনন্দ, উৎকণ্ঠা সবমিলিয়ে সেদিনের অপরিকল্পিত বাইরে ঘোরা অসাধারন ছিল মানে কিছুটা এডভেঞ্চারধর্মী...হা হা হা হা হা.....

ফেইসবুকে আমি......
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×