somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে নারীর অধিকার

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ হিসাবে নারী-পুরুষকে আল্লাহ সমান মর্যাদা দান করেছেন । আবার মা হিসাবে নারীর মর্যাদা নির্ধারণ করেছেন পুরুষের অনেক উপরে। তবে জীবনের অঙ্গণে উভয়ের দায়িত্ব ও কর্মক্ষেত্র ভিন্ন বলে উভয়কে তিনি সৃষ্টি করেছেন পৃথক গুণ ও বৈশিষ্ট্য দিয়ে। এটা মর্যাদা ও অধিকারের বৈষম্য নয়, বরং কর্ম ও দায়িত্বের পার্থক্য এবং স্বভাব ও প্রকৃতির পৃথকতা। সুতরাং উভয়ের মাঝে অধিকার ও মর্যাদাগত বৈষম্য সৃষ্টি করা, কিংবা সমতার নামে দায়িত্বগত পার্থক্য ও প্রকৃতিগত পৃতকতা অস্বিকার করা, দু'টোই মানবজাতির জন্য হবে মহাবিপর্যয়ের কারণ।

আল্লাহর নির্ধারণ এই যে, পুরুষের দায়িত্ব হলো জীবন পরিচালনা করা, আর নারীর দায়িত্ব হলো জীবনকে সৃষ্টি করা, মানবশিশুকে ধারণ, পালন ও প্রতিপালনের মাধ্যমে। এটা নারীর একক প্রাকৃতিক দায়িত্ব। এ দায়িত্ব যেমন মর্যাদাপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ। সুতরাং অতিরিক্ত আরো দায়িত্ব চাপিয়ে দেয়া বা টেনে নেয়া যেমন নারিত্বের অবমাননা, তেমনি তা মানবজাতির উপর অবিচার।

ইসলাম নারীর যে অধিকার ও মর্যাদা দান করেছে পৃথিবীর আর কোন ধর্ম, সমাজ, সভ্যতা ও শাসনব্যবস্থাই তা দেয়নি। এমনকি আধুনিক পাশ্চাত্য সভ্যতাও নারী স্বাধীনতার নামে নারীকে নিছক ভোগের খেলনা বানিয়েছে। বাইরের জৌলুস ও চাকচিক্যে পাশ্চাত্যের নারীসমাজ একসময় বিভ্রান্ত হলেও এখন মুক্তির জন্য আর্তনাদ করছে, কিন্তু "শৃঙ্খল গ্রহণ করা যত সহজ, মুক্তি অর্জন করা তত কঠিন।"

ইসলাম নারীর সম্পদ অর্জনের অধিকার স্বীকার করে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছে, কোন পরিচয়েই পুরুষের অধিকার নেই তার সম্পত্তিতে হস্তক্ষেপ করার। ইসলাম নারীকে উত্তরাধিকার সম্পত্তিতে অংশ প্রদানের পাশাপাশি বিবাহের ক্ষেত্রে মোহর ও নাফাকার মাধ্যমে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে অধিক দায়দায়িত্বগত কারণে উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের তারতম্য করা হয়েছে। এটাই আল্লাহর বিধান এবং তা সর্বোত্তম সুবিচারের উপর প্রতিষ্ঠিত। বিশ্বাস করুন, এ বিধান লঙ্ঘনের নূন্যতম কুফল হবে নারীনির্যাতনের নতুন পথ খুলে যাওয়া।

দুঃখজনক বাস্তবতা এই যে, ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার ফলে মুসলিম সমাজে নারী আজ তার প্রাপ্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত এবং বহুমুখী নির্যাতনের শিকার, এমনকি ইসলামপ্রদত্ত উত্তরাধিকার সম্পত্তির ন্যায্য অধিকারও তার হাতছাড়া।

নারীনির্যাতন রোধ করা এবং নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব দেশের সরকারের। এ জন্য শরীয়তসম্মত যে কোন কঠোর আইন প্রয়োগের অধিকার সরকারের রয়েছে। তা না করে সরকার যদি সমতার নামে কোরআনের উত্তরাধিকার বিধানে হস্থক্ষেপের দুঃসাহস প্রদর্শন করে তাহলে সেটা হবে আগুন নিয়ে খেলা করার শামিল। আর আগুন-খেলার পরিণতি হয় ভয়াবহ।

আবু তাহের মিসবাহ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×