somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওলামাদের দায়িত্ব বেশি

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিতাব বন্ধ করে মুফতি কেফায়াতুল্লাহ দা.বা. বললেন, কিছুক্ষণ ওয়াজ করি, শোনো...

এক ব্যক্তির একটা ফলের বাগান ছিলো। বাগানের দেখাশোনা করতে তিনি একজন মালী রাখলেন, সে বাগানের পরিচর্যা করবে বিনিময়ে মৌসুম শেষে দশ হাজার টাকা পাবে। দায়িত্ব নিয়েছে ঠিক কাজের বেলায় ফতুর! পানি দেয় না, আগাছা পরিস্কার করে না ইত্যাদি ইত্যাদি। মৌসুম শেষে মালিক এসে দেখলেন ফল তো দূরের কথা! গাছের বারোটা বেজেছে। আচ্ছা বলো তো! মালিক তাকে বেতন দিবে না শাস্তি দেবে? ওর এই কথা বলার সুযোগ নেই যে, টাকা দিবেন না দিয়েন না! শাস্তি দিচ্ছেন ক্যান? এ কথা বললে পিটা আরও বেশি খাবে।
আমাদের অবস্থা ঠিক একইরকম! আল্লাহ তা'আলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাঁর ইবাদাত করার জন্যে, আমরা যদি আমাদের দায়িত্বপালনে অবহেলা করি, উদাসী হই তাহলে মৌসুম শেষ হলে আল্লাহ তা'আলা আমাদেরকে জান্নাত দিবেন তো নাই! উল্টো দোযখের আগুনে শাস্তি পেতে হবে।

আবার দেখো, কিছু বাগান আছে যেগুলোতে শুধু পানি দিলেই হয়। কিছু আছে, পানি দিতে হয় এবং আগাছা সাফ করতে হয়। কিছু আছে এরসাথে কীটনাশক ছিটাতে হয়। কিছু আছে এগুলোর সাথে নির্দিষ্ট তাপমাত্রা রক্ষা করতে হয়। আরও কতশত পদ্ধতি আছে৷ যে মালীর পরিশ্রম বেশি তার পারিশ্রমিকও বেশি যার কম তার কম।

একইভাবে এই পৃথিবীতে বাস করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন ধর্মের মানুষ! এরমধ্যে বর্তমানে ইসলাম হচ্ছে সবচেয়ে নাজুক এবং অবহেলিত একটি ধর্ম! সবাই এর বিরুদ্ধে একতাবদ্ধ! হাদীস শরীফে আছে, খাবার পরিবেশনের পর একে অপরকে যেভাবে খেতে ডাকে কাফের মুশরিক নাস্তিকরাও ইসলাম ধ্বংস করার জন্য একে অপরকে ডাকবে।" আজ সে পরিস্থিতি চলে এসেছে। চতুর্দিক থেকে বিভিন্ন প্রকারের আক্রমণ আসছে, আল্লাহ না করুন! অবস্থা দেখে মনে হচ্ছে অল্পদিনের মধ্যেই মুসলমানদেরকে সংখ্যালঘু ঘোষণা করা হবে!
এই মুহুর্তে আলেম ওলামাদের দায়িত্ব অনেক বেশি। পানি দিয়ে, আগাছা সাফ করে গাছকে বাচাতে হবে আবার কীটনাশক ছিটিয়ে পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে বাচাতে হবে৷ তাপমাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ, দ্বীনের পরিবেশ কায়েম করে গাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে৷ আমাদের দায়িত্ব বেশি আঞ্জাম দিতে পারলে পুরষ্কারও পাবো বড়টা!

একটু চিন্তা করে দেখো! বিশ্বমিডিয়ায় ইসলামের কী দূরাবস্থা! সবাই প্রচার করে, ইসলাম মানেই সন্ত্রাস! চুরি করলে হাত কাটে! হত্যার বদলে হত্যা করে! ধর্ষণ করলে প্রস্তরাঘাত করে। ওরা বর্বর! ওরা মধ্যযুগীয়! প্রকৃত ইসলাম থেকে ওরা অনেক দূরে! তাইতো যেখানেই ইসলামের দাওয়াত চলছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। কারণ, কেবল ইসলামই শান্তির পথ।

আমাদের কাজ নিজেরা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা অপরকে জানানো, নিজে আমল করা অপরকে আমলের দিকে ডাকা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা।
আল্লাহ তা'আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন, আমীন

23/5/2013
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×