somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )
জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

অস্তিত্বের লড়াই !

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে ফ্রান্সে যখন হামলা হলো, সমস্ত পৃথিবীজুড়ে শোকের মাতম বয়ে গেলো। সহ্মর্মিতা স্বরূপ প্রায় সবাই প্রোফাইল পিক রাঙালেন তাদের পতাকার রঙ্গে। ওদিকে সিরিয়া, গাজা সহ মুসলিম দেশগুলোতে গণহত্যার প্রতি সহমর্মিতা জানাতে আমাদের অনুভূতির দ্বার অনেক দেরিতে খুলেছিল!

ক্রিকেট এর প্রতি আবেগ এর জন্য এ জাতি বড়ই সুপরিচিত। নিজের দেশের ক্রিকেট দল কে সমর্থন স্বরূপ এশিয়া কাপে নিজেদের প্রোফাইল পিক এ দেশপ্রেমের রঙ লাগিয়ে গ্রিনিজ উয়ার্ল্ড রেকর্ড ও করে ফেলেছি আমরা। জাতি হিসেবে আমরা যতই বিচ্ছিন্ন হই, এদিক থেকে নিজেদের গর্বের নাকি শেষ নেই।

কিছুদিন আগে কিছু উগ্রবাদীর সংগঠন রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের জন্য আদালতের মাধ্যমে আপিল করেছে। গুটিকয়েক উগ্রপন্থীর কারণে ৯০ শতাংশ মুসলিম এর এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পায়তারা চলছে যার চূড়ান্ত শুনানি আগামী ২৭ তারিখ।

রাষ্ট্র ভাষা রক্ষার জন্য ১৯৫২ সালে যারা জীবন দিয়েছিল, তাদের আজ ও স্মরণ করে শহীদ মিনার বানিয়ে ফুল দেয়া হয়! সেই জায়গায়, গণতান্ত্রিক একটি দেশের ৯০ শতাংশ যেখানে মুসলিম, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাই বাঞ্ছনীয়। এই দেশের মুসলিমরা এমন না যে ভারতের মত মুস্লিমদের কে গরুর চেয়ে কম মূল্যায়ন করে, শুধুমাত্র গরুর মাংসের জন্য যারা হত্যা করে!
সেই দিক থেকে রাষ্ট্র ধর্ম রক্ষার জন্য, যা প্রত্যেক টি মানুষের অস্তিত্বের সাথে জড়িত, সর্বোচ্চ কি উদ্যোগ নেয়া উচিত, চেষ্টা করা উচিত, তা না বোঝার কথা নয়।
অথচ, এতো কঠিন এক মুহূর্তে আমরা ব্যস্ত কি নিয়ে? এতো কোটি টাকা ব্যাংক রিজার্ভ হ্যাক হলো, আমাদের কি? দেশ এ কি হলো না হলো আমাদের কি? রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল নিয়ে আমাদের যত টা না উদ্বিগ্ন হওয়া উচিত, তার চেয়ে বেশি উদ্বিগ্ন খেলা নিয়ে। তাসকিন, সানির বোলিং একশন নিয়ে। ভালো, জীবন কে উপভোগ করা ভালো, নিজের অস্তিত্ব ভুলে যারা বিনোদন নিয়ে ব্যস্ত থেকেছে তাদের পরিণতি কি হয়েছে, তা তুরস্কের ইতিহাস থেকে ভালোভাবেই জানতে পারবেন। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পর কি এক নারকীয় অবস্থা তৈরি হয়েছিল দেশটির। আমরাও অতঃপর সেই দ্বারপ্রান্তে এসে পড়েছি! সেই নিয়ে আমাদের ভাবনা নেই, আমাদের যত ভাবনা- খেলা, আনন্দ, বিনোদন ঘিরে।

যাই হোক, যাদের মাঝে ন্যুন্তম ঈমান এর বোধ রয়েছে তারা সর্বোচ্চ কি করতে পারি ফেসবুক থেকে?
শুরুতেই বললাম- আগের সমর্থন গুলোর মত নিজের প্রোফাইল পিক এ রাষ্ট্রধর্ম বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ রুপে ছবি আপলোড করুন। অনলাইন, অফলাইনে সর্বত্র সকলকে এই বিষয়ে অবহিত করুন। হ্যাশ ট্যাগ এর সহিত স্ট্যাটাস একযোগে দিয়ে একাত্মতা প্রকাশ করুন। আর অবশ্যই, ইসলাম এর সত্যতা মনে প্রাণে ধারণের চেষ্টা করা সকলের ই দায়িত্ব।

এই জীবন শুধু উপভোগ এর জন্য নয়। এটা আপনি মানতে বাধ্য। পরীক্ষা স্থলে কোনভাবেই খেয়ে, ফূর্তি করে উপভোগ করে জীবন কাটিয়ে যাওয়া সম্ভব নয়। বাধা আসবে, তবে নিজের অস্তিত্বের তরে, সত্যের তরে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবেই। আসুন, সকলেই নিজেদের বিশ্বাস এর পরীক্ষায় সর্বোচ্চ চেষ্টা টি অন্তত করি। সেই মহান সত্তার ভালোবাসায়- যিনি আপনাকে এই সুন্দর জীবন টি দিয়েছেন।

অন্যথায়, ইতিহাস বলে- এমন জাতি পরাধীনতার শিকল পড়তে বাধ্য! শিঘ্রই, খুব শীঘ্রই! আল্লাহ হেফাজত করুন এই দেশ কে :(
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×