কি আসে যায়, গদ্য ফেলে পদ্য নামের বালাই ঘিরে?
ছন্দহারার ছন্দপতন, পথিকহারা পথের মতন বুক টা চিড়ে
এক গোধুলীর ভূধর তটে সূর্যস্নান ভুল দেখেছি
শূন্য দেয়াল আকাশ ভেবে আকাশী রঙ খুব একেছি, কই হারালো?
তা জানিনা, কি আসে যায়?
নদীর ধারে, পুকুর পাড়ে, ক্লান্ত কবির পাওনা যত
স্ত্রী যখন একমনে সব চায় ফিরে সেই চুমুর ক্ষত
পাওনাদারের দাবি ভুলে, দাড় বেয়ে যাই অসীম কুলে,
তীর তবু হায় খুঁজে না পাই, বৈঠা যে বাই এলোমেলো
পাড় হারিয়ে, কি আসে যায়?
কষ্ট নামের দোয়াত কালি, কাগজে আর দেয়নি আচড়
ক্ষোভ জমিয়ে লিখতে গিয়ে, পায়নি ব্যথা বুকের পাজর
চড়ুই যখন অট্টালিকায়, পৃথিবী সবে গড্ডালিকায়,
আমি তখন সব ভুলে হায় কেঁদে মরি কাব্যক্ষুধায়
হয়নি আর কভুও লিখা, কি আসে যায়?
- মাহফুজ আলআমিন
২২/৩/২০১৬
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



