স্বাধীনতা তবে, কবির কাব্যের অন্তরালে মিথ্যে উপহাস !
স্বাধীনতা তবে, জ্বালাও পোড়াও রাজ্যে আমাদের বসবাস !
স্বাধীনতা তবে, দলাদলির রোষানলে নির্দোষ জনগণ পিষ্ট !
স্বাধীনতা তবে, স্বাধীন থেকেও পরাধীনতাই যেনো উৎকৃষ্ট !
স্বাধীনতা তবে, মাতৃভাষার নামে মিশ্রিত-ভাষ্য মুখের বুলি !
স্বাধীনতা তবে, হরতাল অবরোধের নামে নিরীহ মানুষের বুকে গুলি !
স্বাধীনতা তবে, পেট্রোল বোমার আঘাতে অনলে দগ্ধ দেহ !
স্বাধীনতা তবে, ছিন্নমূল মানুষের দিকে চোখ তুলে চাইবেনা কেহ !
স্বাধীনতা তবে, আপন স্বার্থ উদ্ধারে বিবেক বিক্রিত খেলা !
স্বাধীনতা তবে, আন্দোলন শেষে জাতীয় পতাকার পদপৃষ্ঠে অবহেলা !
স্বাধীনতা তবে, এই দল ঐ দল এর পাঁচ বছর করে চুক্তি !
স্বাধীনতা তবে, বিত্তবানদের এদেশ ছেড়ে চলে যাওয়াতেই যেনো মুক্তি !
স্বাধীনতা তবে, ২৬ শে মার্চে জাতীয় দিবস পালনেই সীমাবদ্ধ !
স্বাধীনতা তবে, আপন নীড়ে বসেই যেনো মনে হয় অবরুদ্ধ !
স্বাধীনতা তবে, তোমার আমার ইতিহাস- ইতিহাস খেলা !
স্বাধীনতা তবেই, পরাধীন থেকেও কতো স্বাধীন স্বপ্নের মেলা!
কাব্যগ্রন্থ- লুকোচুরির অন্তরালে
মাহফুজ আলআমিন
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



