somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব পাখি ঘরে ফেরে। অথচ মন আমার পোষ না মানা পাখি!

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আমি আছি আমি তার কোথাও কোথাও আছি! পত্র পাতায় আর নোনা মেঘ ফলে আমি রয়ে গেছি ততদিন। মধ্য পীড়ার ধ্বংশ তাড়নায় প্রেম আমি তোমার সাহসের দলিল!
আজ কয়েক ফোটা বৃষ্টি হল। গ্রেফতার হল মানবতার রক্ত পিপাসু দিন।
এখন তুমি যাও। ক্লান্ত আর শ্রান্ত পায়ে হেঁটে এবং হেঁটে। তুমি যাও। আমি আমার বোন আর সংখ্যাপীড়িত বোনেদের মাথার কাছে বসে আছি। নিশ্চিন্ত থাকো। আমি আছি আমি তার কোথাও কোথাও বড় সন্তর্পনে!

২.
গত চব্বিশে এপ্রিল তোমার শার্টের বিচ্ছিন্ন বোতামটি আকাশে চাঁদ হয়ে ঝুলছিল।

৩.
আকাশের দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করছি কখন তুমি হাজার মাইল দূর থেকে আমার হাতের উজ্জ্বল তারাটিকে লক্ষ্য করো।
হাত বাড়াও। আমার কষ্ট তোমার অপেক্ষা হোক। তারাটি হোক স্বপ্ন।

৪.
আমিও একদিন মরে গিয়ে মাটি হব মাটি ফুঁড়ে গাছ হব গাছ ফুঁড়ে শাখা। আমিও একদিন মরে গিয়ে তোমার বাগানে জামানত রাখা নীল ফুল হব।
তবু কথা বলবেনা তো? ঠিক আছে একবার মরে যাই আগে। তারপর দিও দেখা কতকাল পরে। আমিও একদিন মরে গিয়ে জনতা হব। নাগাল পাবেনা যতবার ঘরে বন্দী করেছো!
থামো তো দেখি আমি মরে যাই রাগে। আমিও মরে গিয়ে মেঘ হয়ে যাব।মেঘের বালিশে মাথা তুমি তার সাথে মিশে আছো ছাই? মরে গিয়ে জল হব সাধের সারথি, পাখি হব পাখা হব মরে গিয়ে মৃতদের জগতের হব মহারথি। মরে যাব।যাবই।
আমিও মরে গিয়ে
আমাকে হারাব!

৫.
দরবারে এক নর্তকী চাঁদ হয়ে আসে। দূরদেশে তুমি ছিলে পুররবা।তোমার অপেক্ষা কি আজো নী কে ভালবাসে!

৬.
ঈশ্বর তোমার কোলে যে শিশুটি বসে আছে আজ, সে আমার সন্তান!
আমি কাঁদছি এবং কাঁদছি। আমার মাথার উপর ভেঙে পড়েছে আট তলা ভবন।
ঈশ্বর তোমার কোলের শিশুটিকে জন্ম দিতে গিয়ে দেখেছি রক্তে ভেসে গেছে সমগ্র উল্লাস।
তুমি কি করে রক্ত মেখে বসে আছো মন?

৭.
খুব কাঁদলে মাথা ঠুকে ঠুকে। তোমার শরীর কথায় কথায় বাড়ে। তুমি তার কতটুকু পারো আটকাতে? ঈশ্বর দূষিত হন প্রতিদিন ঝড়ে। চুল বাড়ে নখ বাড়ে। তুমি খুব ভাবো এ তোমার শরীর!

আর মাত্র কদিন। ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করো তরী'র!

৮.
এই গোপন পরবাসে তুমি একটি নীল কৃষ্ণচূড়া! সৌন্দর্য তোমার হাতে টিকে যাওয়া জলক্ষেত্র। আর মেঘ উন্মুখ জলের উত্‍স। ফুল ফোটা তোমাকে দেখাই গগন আলী।
তোমার জন্য এসব থমকে ছিল। গাঙ্গুরিয়া বাজার গুড়ের সন্দেশ যাত্রা দূর অথবা আমাদের মিতালী!

৯.
তারপর আর কিছু নেই। আমি চাইনি বলে সবুজের বন আরক্তিম বিবাদে।নীল চুড়ি ধোঁয়াটে হায়ায়।যে কথাটি কখনো বলতে পারিনা। কেন আমার হাত কেঁপে ওঠে প্রেমিকের মুখ আঁকতে।

১০.
গাছে ফুল মানালেও তোমার হাত বড় একাকী। সমস্ত স্মৃতি হয়ে থাকে নাগালের বাইরে ফোটা শ্বেত হৈমন্তী ! প্রেম বিষাদের। প্রেম বসন্তের। এই বৈশাখ যথেষ্ট দরদের তথাপি প্রেমে প্রতিদিন বাড়ে আমাদের ভুল। ইচ্ছে করে সূর্যটাকেও একদিন হাতে ছিঁড়ে আনি। অসম্ভব! বাগানের আত্মা কাঁদছে। তুমি রোজ রোদ্দুরে যাও।
কেন আমার ইচ্ছে আয়নার লাল ফুল মরদেহ ঘিরে থাক।
আমি ঘিরে থাকি থোকা থোকা কৃষ্ণচূড়ায়।
সবুজ পাতা আমার জন্য তুমি একবার কাঁদো।

১১.
তুমি কখনো পারোনি। তোমার কাছে কথারা ঠিক অন্ধকারের রাত।বন্য হাওয়া, মিথ্যে অভিজাত।তুমি কখনো পারোনি।কখনো পারোনা কথা রাখতে। অথচ আমাকে দেখো কেমন এখনো তোমাকে নিয়েই কথার খেলা খেলছি আমি।

তুমি তা কখনো পারোনি জানি!

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×