somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাবেলা বন্ধ জানালা

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে। হিমুর মন খারাপ। শুধু খারাপ বললে কম ই বলা হয়। মরে যেতে ইচ্ছে করছে। ছেলে মানুষের মন খারাপের কথা কাওকে বলতে নেই। এটাই নিয়ম। নিয়ম ভঙ্গ করে হিমুর সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে আমার মন খারাপ। আমার খুব মন খারাপ।
ছোট রুমটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বই।
হিমুর একসময় বই পড়তে ভাল লাগতো। নেশা ছিল একটাই। নতুন বই এর ভেতর নাক গুঁজে বসে থাকা। শ্যামা দেখে খুব হাসতো। আর কদিন পর পরই নতুন বই কিনে এনে হাতে ধরিয়ে দিত হিমুর এই পাগলামীটা দেখার জন্য। শ্যামা একটা পাখির নাম। হ্যা পাখিই তো। শ্যামার শুধু ডানাই ছিলনা। তবুওতো তাকে সমগ্র পাখির প্রতিক হিসেবেই হিমু দেখেছে আজীবন। অবশ্য আজীবন বললে খুব বড় বড় শোনায়। তার আর বয়স কত!
ঠিক আজকের মত তার মন খারাপ গত দু বছর আগে একবার হয়েছিল। প্রচন্ড খেটে খুটে পরীক্ষা দেবার পর যখন হিমুর মেডিকেলে চান্স হলনা।
আর এখন যে সে মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র এতেও হিমু অবাক হয়না। সে সময় পুরো একটা বছর হিমুকে সাহস জুগিয়ে গেছে শ্যামা। সেই পাখিটা। সেই মিষ্টি পাখিটাই শ্যামা।
আব্বু তো সরাসরিই বলেছিলো তোমাকে দিয়ে হবেনা। ভার্সিটি তে ভর্তি হয়ে যাও। পরের বার ট্রাই করবা না হলে দরকার নাই। কিন্তু হিমুর জেদ ছিল। হিমুর এখনো মনে হয় ডাক্তারের অবহেলাতেই মারা গেছে তার মা।

বৃষ্টির ছাঁট আসছিলো জানালা দিয়ে। হিমু উঠে গিয়ে কাঠের পাল্লাটা শক্ত করে লাগালো। এ ঘরে আর বৃষ্টি নাই আসুক। আজ হিমু কাঁদবে। খুব কাঁদবে। এ কান্নার কথা কোনদিন কাওকে বলা যাবেনা্ কারন পুরুষ মানুষের কাঁদতে নেই। এটাও নিয়মের বাইরে!

আচ্ছা হিমু কি সত্যিই এই দিনটির কথা জানতোনা? এরকম একটা দিন আসবে। খুব অপেক্ষাও কি ছিলনা তার গোপন মনে?
গত রাতে শ্যামার বিয়ে হয়েছে। খুব খাটুনি গেছে হিমুর। মন খারাপ করার সময় ও পায়নি। এই যে এখন তার শ্যামার জন্য মন খারাপ। খুব আদর করে একটা পাখি বলে শ্যামাকে ভাবছে এই ভাবনাটার কথা হিমু কোনদিন বলতেই পারেনি। তাহলে আর এর চে বেশি কি হত!
হিমুরা যেদিন প্রথম এই বাসায় আসে সে সময় গুলো ছিল অন্যরকম। হিমু ছটফটে এক কিশোর। চার বছরের বড় শ্যামাকে দেখেই সে আম্মু আব্বুর সামনে বলেছিলো, এই যে শোনো, আমি এত সুন্দরী কাউকে আপনি বলতে পারবোনা। আপুও বলতে পারবোনা। আচ্ছা আম্মু বলতো, বিয়েতে শুধু ছেলেরা বড় হবে আর মেয়েরা ছোট এরকম কেন?
আব্বু হাসতে হাসতে উঠে গিয়েছিলো। আর আম্মু বলেছিলো, মার খাবি হিমু। এসব কি!

হিমু ছড়ানো বই গুলোকে গুছিয়ে গুছিয়ে কাছে টানতে গিয়ে টের পেল শ্যামা তাকে দূর্দান্ত ভারী একটা জীবন দিয়ে গেছে! বিকেলে রিভোট্রিলের একটা পাতা নিয়ে এসেছে। সে জানে মাত্র দশটা ঘুমের ওষুধ খেয়ে কেও মরেনা। তবু কেন যেন তার সাহস হচ্ছেনা। অথচ শ্যামাকে জানানো খুব জরুরী তার জন্য মরে যেতে ইচ্ছে করছে আজ হিমুর।

কোন একটা উপন্যাসে হিমু পড়েছিলো মৃত্যুর আগে মানুষের চোখ নাকি চকচক করে ওঠে যদি সে মাতাল হয়! যখন সে ঘুমে ঢলে পড়বে তখন তার চোখ চকচক করবেনা, যদিও সে মাতাল ঘুমে তখন। আব্বু কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে যখন শুনবে। আর আম্মুকে যেদিন মাটি দিয়ে এলো হিমু ,সেদিনের পর থেকে সে অসংখ্য বার স্বপ্নে দেখেছে সে মরে গেছে। আর আব্বু ব্যাকুল হয়ে তার খাটিয়া ধরে কাঁদছে। স্বপ্নটা সে যতবার দেখেছে ততবারগলার কাছে প্রচন্ড কান্না নিয়ে তার ঘুম ভাঙে। আব্বুর জন্য প্রচন্ড কষ্ট হয়।
আচ্ছা! মৃত্যুর পরে যদি সত্যিই জগত থাকে তবে আম্মুর তো খুশিই হবার কথা। ওহ কি যে সব ভাবছে হিমু। এলোমেলো হয়ে যাচ্ছে সব।

শ্যামা কি তার ছিমছিমে পাখির মত শরীরটা নিয়ে উড়ে আসবে তার কাছে? কোলের উপর মাথাটা তুলে নিয়ে নায়িকাদের মত বলবে তুই এত বোকা কেন হিমু?
নাহ নায়িকারা এভাবে বলেনা। নায়িকারা বলে আমাকে ছেড়ে তুমি যেতে পারোনা। কিছুতেই যেতে পারোনা।
গতকাল রাতেই কি হিমুর উচিত ছিল না সমস্ত হলুদের ফুল ছিঁড়ে ফেলে দেয়া? কেন শ্যামা সাজবে্ কেন শ্যামা অন্যের জন্য হলুদের পিঁড়িতে বসে থাকবে লজ্জা লজ্জা মুখ নিয়ে!
কেন শ্যামার মনে হলনা সেদিনের কথা? আঠারো তম জন্মদিনে যখন শ্যামা এসে হেলান দিয়ে টেবিলের ওপাশে দাঁড়িয়ে ছিল। আর জিজ্ঞেস করলো হিমু আমার কাছে কি চাস বল? হিমু বসে বসে তখন তার হাতটা ধরে বলেছিলো শুধু চাই তুমি আমাকে বলো, হিমু আমার জন্য একশো একটা নীলপদ্ম এনে দাও!

শ্যামা হাত ছাড়িয়ে খিল খিল করে হেসে গড়িয়ে গেল আর বললো তোর পাগলামী কমবেনা হিমু?

ঠিক আছে তখন না হয় পাগলামীই ছিল। আর গত দুটো বছর যে হিমু উন্মাদের মত ভেতরে লালন করছে বয়সে বড় এই মেয়েটির জন্য অসম্ভব ভালবাসা, সে কিছু না? এর জন্য কি শ্যামার মমত্ব দায়ী না? এত কেয়ার কোন মানুষ করে?
হিমু যখন এক সপ্তাহ আগে শ্যামাকে গিয়ে বললো, তুমি আমাকে বোঝো? তোকে আমি বুঝি হিমু। বলেই চুলগুলো এলোমেলো করে দিলো শ্যামা। হিমু খেপে গিয়ে বললো এটা কি হল? আমি কেবল চুল আঁচড়িয়ে ভদ্র হয়ে তোমার সামনে এলাম! শ্যামা খুব হাসলো।
তুমি আমাকে কচু বোঝো শ্যামা পাখি। তুমি বুঝলে আমার একা হয়ে যাওয়ার কষ্ট টা টের পেতে। কেন বোঝো বলে বড়াই দেখালে।
কিছুই বোঝোনা আমাকে।

হাতে এক গাদা স্লিপিং পিল নিয়ে বসে থাকার মজাই আলাদা। এমনিতেই ঘোর ঘোর লাগে। স্টিরিওতে খুব জোরে জোরে বাজছে, চলে যদি যাবি দূরে স্বার্থপর,আমাকে কেন জোছনা দেখালি...
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি!

বাইরে এখনো বৃষ্টি হচ্ছে! খুব বৃষ্টি!


সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×