(আমার প্রথম পোস্ট,শিরোনাম খুজে পেলাম না)
একা একা স্বপ্ন দেখা হবে নাতো আর
একা দুনিয়ারও সাথে হয়ে যাবে আড়।।
একা একা কথা বলা
একা পথে হেঁটে চলা
মুছে যাবে সকল বেথা সকল হাহাকার
একা একা স্বপ্ন দেখা হবে নাতো আর।
একা একা মনটা যে আজ বরই বিষণ্ণ
জীবন মানে এই কি শুধু বস্র আর অন্ন?
জীবন মানে শুধু কি নিজের কথা বলা
জীবনের অর্থ বুঝি একা পথ চলা?
আমায় নিয়ে শুধু আমি চলতে চাই না
চলার পথে কেন বল বন্ধু পাই না?
বন্ধু পাবো বলে আমি আশায় বাঁধি বুক
বন্ধুরা সব রব মিলে এতেই আসল সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




