আমার দেশ, তোমায় মোরা করেছি বর্জন
তবু বল কেন তোমার এত অর্জন।
তোমার প্রচার সংখ্যা নাকি দুই লাখ ছাড়িয়ে।
হকারেরা নাকি তোমার মূল্য নেয় বাড়িয়ে।
তবুও তো তুমি বিক্রির শীর্ষে।
ওহ, তোমায় বর্জন করেছি তাই যে লাগে ঈর্ষে।
তোমায় নাকি জনতা লীগ( জনতা ছাড়া যে লীগ- আওমী সমাস) পোড়ায়
তবু পোড়া কাগজের ধোঁয়া নাকি সত্যের পিছে দৌড়ায়।
তুমি নাকি সত্য প্রচারে নির্ভীক।
তাইতো সত্যের খোঁজ পেয়ে মানুষ মিথ্যারে জানায় ধিক।
তবুও মোরা তোমায় করেছি বর্জন
কারন মিথ্যাতে মোরা বাঁচি ,
মিথ্যাতেই মোদের যত অর্জন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




