বছর খানিক আগের কথা। সবে এস এস সি পরীক্ষা শেষ হল। পরীক্ষার পর স্বভাবতই কাম কাজ নাই। পড়ালেখার চাপ মুক্ত থাকায় প্রতিদিন বিকেলেই ২-৩ টা বন্ধু মিলে হাঁটতে বের হতাম।
একদিন বিকেলে এলাকার মাঠে বসে আমরা আড্ডা দিতেছিলাম। সামান্য খাওয়া দাওয়াও হইতে ছিল। এক সময় আমাদের সামনে দিয়ে একটা লোক কাঁধে করে একটা ছোটখাটো বানর নিয়ে কিছু দূর বসল । বানরটা খেলা দেখাচ্ছে বা লোকটা বানর দিয়ে খেলা দেখায় এমন না। সখের বসে বানর পালন বলা যেতে পারে। আমাদের মধ্যে একজন বলল যে দেখবি কিছুক্ষনের মধ্যে আর এইখানে বসে থাকা যাবে না। হলও তাই! আমরা আর ঐখানে নিরিবিলি বসতে পারলাম না। কারন আর কিছু নয় "বানরের চারপাশে শ খানেক মানুষ জমা হয়ে গেল।" বানর দর্শন করছে। বানর খেলা দেখালে এক কথা ছিল। বানরটা লোকটার গায়ে উঠে আবার নামে এই আর কি! এতেই শত মানুষের জমায়েত।
আজ হটাত করে কেন জানি ঐ দিনের কথা মনে পড়ল।
তখন কেন জানি এই মানুষ গুলার সাথে শাহবাগের সামান্য মিল খুজে পেলাম।
তবে দুঃখের বিষয়____
খালি একটা বানর দেখতে শত মানুষ জমতে পারে, আর শাহবাগে নাটক হয়, গান হয়, বিরিয়ানি বিতরন হয় তবুও কেন যে লাখ খানিক লোক হয় না বুঝি না???
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




