এ কোন বিভক্তি?
-মাহফুজ খান
দেশ প্রেমে চেতনা নেই রাজনৈতিক নেতাদের
নেই কোন ঐক্য, যে যার মত যে।
একে অন্যকে বলছে শিয়া-সুন্নী-কাদিয়ানী
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান।
কেউবা বলছে নাস্তিক,
কেউবা বলছে ফ্যাসিবাদী।
ধর্মীয় নেতাদের মধ্যে নেই কোন মিল,
একে অন্যকে বলছে ধর্মের শত্রু।
আমিই কেবল পাপী এবং অজ্ঞ,
তাই বড্ড জানতে ইচ্ছে করে,
ধর্ম এবং রাজনীতিকে আর কতটা ভাগ করলে
এদেশে রাজাকরের বিচার হওয়া সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

