সহস্র জনে মোরে প্রশ্ন করে
মোর প্রেয়সির নাম
মালবিকা না লিপিকা
না মল্লিকা?
ওদের পানে চেয়ে
একটু হেসে বলি
নয় গো মালবিকা;
লিপিকা বা হৈমন্তী
বা দীপিকা;
সহস্র জনে মোরে প্রশ্ন করে—
আমার এ প্রেম
হায় গো কেন
হলো ফল্গুরেখা?
চোখে কেন তারে
যায় না দেখা?
একটু হেসে আমি
বলি গো তাঁকে
জানো তো মেঘের বুকে
লুকিয়ে থাকে কেন
বিজলী শিখা?!
বেদের মন্ত্রে যে নয় গো নয়
হৃদয় মন্ত্রে তাঁরে পেয়েছি;
একইপাত্রে যে জীবনমদিরা
পান করে যেতে চেয়েছি!
সহস্র জনে মোরে প্রশ্ন করে
সহস্র জনে মোরে প্রশ্ন করে
যখন একলা থাকি
সে কী প্রেরণা আনে
মোর ব্যথার গানে;
নাম কী তাঁর মধুচন্দ্রিকা?
একটু হেসে আমি বলি গো তাঁকে
তাঁর কোনো নাম নেই
দিতে পারো
নাম তাঁর
অনামিকা!
সহস্র জনে মোরে প্রশ্ন করে
ভূপেন হাজারিকার গানের কবিতা : সহস্র জনে মোরে প্রশ্ন করে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।