somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাবোধহীন লক্ষ্যচ্যুত ডাক্তারের সংখ্যাই কি আজ বেশি?

২৮ শে মে, ২০১৩ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়ষ্ক মানুষ দেখলে সাধারনত সে রিক্শায় উঠিনা কারন সিটে বসে তাঁর হাপিয়ে হাপিয়ে প্যাডেল চালানোটা দেখতে কষ্ট হয়। সেদিন এক বড় ভাইয়ার সাথে ছিলাম। প্রবর্তক থেকে চকবাজার রিকশা করে যাবো। ভাইয়া কথা বলতে বলতেই খেয়াল না করে রিকশা একটা ঠিক করলো। উ্ঠার পর্ খেয়াল করলাম উনি বয়ষ্ক। বয়সের ভারে নুয়ে পরছে, কিন্তু পেট তো আর বয়স মানেনা; সে আজন্ম ক্ষুধা নিয়ে এসেছে। ভাবলাম উঠেই যখন পরেছি চলে যাই, টাকা কিছু বাড়িয়ে দিবো।
খুব কষ্ট করেই রিকশা টানছিল। যেতে যেতে হঠাৎ একটা গাছের ছায়ার রিকশাটা থামালো। রিকশা থেকে নেমেই মাটিতে বসে খুব হাপাতে শুরু করল।আমি তো ভয় পেয়ে গেলাম।
জিজ্ঞেস করলাম,
কি হয়েছে চাচা? খারাপ লাগছে? শরীর খারাপ?

-হ বাবা, কোমরের নিচে দুই পাশে দুইডা ফোড়া উটসে।

: ডাক্তারের কাছে যান নাই?

- গেসিলাম।ডাক্তারের দুইডা ফাও(পা) ধরসি ওষুদের লাইগ্গা। দেয়নাই, কয় ২০০ টেহা আন, তারপর দেখুম। ২০০টেহা জোগার করবার আইসি। রাগ কইরেনা না বাবা, একটু জিরায় লই।

কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। সাথে সাথেই দুজন রিকশা থেকে নেমে গেলাম। তাকে কিছু টাকা দিয়ে বললাম ডাক্তার দেখিয়ে ওষুধ খান। আজকে আর চালাইয়েন না।

ভাবছি ডাক্তাররা কি আসলেই অনুভুতি শুন্য? এই বুড়ো মানুষটার জন্য একটুও দয়া হয়নি ঐ বেটার? যে পেশার মুলনীতিই মানুষের সেবা করা, তাদেরই যদি সামান্যতম মানবতাবোধ না থাকে তো আর কার কাছে আশা করা যায়..এই অবহেলা কি "ডাক্তার"’” নামের অপমান না?

আসলে এখন ডাক্তারি পড়ার মুল লক্ষ্য হয়ে দাড়িয়েছে টাকা বানানো। আর যেখানে অর্থ ঢুকে পড়েছে, সেখানে মানবতাবোধের কোন স্থান না থাকাটা স্বাভাবিক।

একটা ঘটনা বলি।
যখন মেস এ থাকতাম, একজন ছিল ম্যাডিকেল স্টুডেন্ট যে ঢাকা থেকে চিটাগাং এসেছে পড়তে । তাকে যখন জিজ্ঞাস করতাম সে ডাক্তারি কেন পড়ছে, সে নির্দ্বিধায় উত্তর দিতো এই পেশায় টাকা বেশি আয় করা যায় তাই।

তার মানবতার একটা উদাহরণ দেই। একদিন রাতে পাশের রুমের এ্ক বড় ভা্ইয়ার কানের ভেতর ঘুমের মধ্যেই একটা ছোট পোকা ঢুকেছে। ব্যাপারটা হাস্যকর হলেও ভয়ানক ছিল। কোন ভাবেই সেই পোকা বের হচ্ছে না। এবার রুম থেকে বেড় হয়ে হাকডাক শুরু করে দিল। স্বভাবতই এই বিপদে প্রথমে ডাক্তারের কথাই আগে মনে পরে। তাকে মনে পরেছিল কারণ হাসপাতালে সে সাথে গেলে সুবিধা হবে। তো ডাক্তারের রুমে টোকা দিচ্ছেন। কিন্তু ডাক্তার তো উঠেনা। কানে যে হেডফোন লাগিয়ে ঘুমিয়েছেন। যাক ফোন টোন দিয়ে তুললেন কোন ভাবে।

:ভাই আমার কানের ভেতরে কি পোকা একটা ঢুকল আর বের হচ্ছেনা। তুমি একটু আসবে আমার সাথে হাসপাতালে?

-সরি ভাই আমারতো কালকে একটা ভাইবা আছে, যাইতে পরবোনা।

কি সোজা উত্তর। কোনভাবেই আর কনভিন্স করানো গেলোনা ডাক্তার সাহেবকে।ভাবছি এই সময়ে তার ভা্ইবার কথাই মনে পড়তে হল?

বাধ্য হয়েই আমার রুমে টোকা দিলেন।

-ও মাহফুজ! ও মাহফুজ! দড়জাটা খোল। আমি মারুফ।

আমি হন্তদন্ত হয়ে দড়জা খুললাম।উনার লাফালাফি দেখে তাড়াতাড়ি প্যান্ট পরলাম। চলেন ভাই চলেন।আমি বুঝতে পাড়ছি আপনার কানের ভেতর কি চলছে।সাধারণ একটা পিপড়া ঢুকলেই কি অসহ্য লাগে, আর সেখানে একটা পোকা। মনে হবে একটা হাতি ঢুকে তান্ডব চালাচ্ছে।

রেডি হেয়ে বের হব এমন সময় ভাইয়ার কান থেকে ফুড়ুৎ করে পোকাটা বের হল। দেখে তো অবাক, এত বড় পোকা কানে ঢোকে কিভাবে?
পানি খেয়ে কানে তুলা দিয়ে ঘুমাতে বললাম। যাতে আর ঢুকতে না পারে:P

রুমে ঢুকে রুমমেট সহ দুজন হাসতে হাসতে গড়াগড়ি খেলাম কিছুক্ষন।

ইন্জিনিয়ারদের কি পরিমান ক্লাস ট্সে আর রিপোর্ট থাকে সেটা ইন্জিনিয়াররা ছাড়া আর কেউ জানেনা। আমারও তো ইক্সাম ছিল। কিন্তু এই বিপদে ইক্সামের কথা মাথায়ও আসেনি।
ডাক্তারের মাথায় আসলো কেন? কারন সে ভালো ডাক্তার হয়ে টাকা কামাবে।সুতরাং পরীক্ষা মিস দেয়া যাবেনা। আসলে এই জানোয়ার ভালো ডাক্তার হবে না, ভালো কসাই হবে।

যার ভেতর শুরুতেই মানবতার লেশ মাত্র নেই সে হবে ডাক্তার।তার মত কসাইয়ের ফি দিয়ে গিয়েই ওষুধ কেনার টাকা থাকবে না।
সুতরাং ফর্মেসির হাতুড়ে ডাক্তারই এই শ্রেনীর একমাত্র ভরশা। যারা সব অসুখেই বলে, প্যারাসিটামল দুইবেলা...।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ রাত ৩:৪৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×