somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিব - জিয়া

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের বিবেক থেকে কিছু কথা লিখতে খুব ইচ্ছে হচ্ছে- হয়তো অনেক মানুষের কাছেই কথাগুলি খারাপ লাগতেই পারে। তারপরও বলতে বাধ্য হচ্ছি। সরকার কয়েকদিন ধরে মেজর জিয়াউর রহমানকে খুনি হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে অনেক প্রমান নিয়ে উঠে পরে লেগেছেন। ব্যাপারটা আমার দৃষ্টিতে ভাল লাগছে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তারপরও আর কিছু বিশ্বাস করি আর নাই করি এইটা অবশ্যই বিশ্বাস করি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। জাতি তাকে সম্মান করবেই। আমরা আজ তাকে যতই খুনি হিসেবে প্রমান করি না কেন, আমাদের দেশের তরুন প্রজন্মের ষাট থেকে সত্তর ভাগ মানুষই অন্তর থেকে এটাকে মেনে নিতে পারবেনা। সবাই এটাই মনে করবে এইটাও এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা। একটা সময় সরকার বদল হবে- হয়তো এভাবে কোন একটা ইস্যু নিয়ে তারাও বঙ্গবন্ধুকে নিয়ে তামাশা শুরু করবে যেটা আমার বিবেক মেনে নিতে পারবে না। জিয়াউর রহমান যেহেতু আজ নেই এবং তিনি না থেকেও অনেক মানুষের হৃদয়ে সম্মান নিয়ে বেচে আছেন, তাহলে কেন সেই সম্মানটুকু কেডে নেয়ার এত প্রয়োজন হলো? একটু সময়ের জন্যে ধরেই নিলাম তিনি খুনি, তাহলে কি তাকে শাস্তি দেয়া যাবে? একজন খারাপ মানুষ ও যদি এই পৃথিবীতি সম্মান নিয়ে থাকতে পারেন তাহলে আমাদের ক্ষতি কোথায়? এর প্রতিশোধ হিসেবে যেদিন প্রতিপক্ষ বঙ্গবন্ধুকে কিছু বলবে সেদিন আমি আওয়ামীলিগকেই দায়ী করবো। আমরা মুজিবকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকার করি, স্বাধীনতার ঘোষক হিসেবে মানি, তাই বলে কি জিয়াউর রহমানের কোন অবদানই নেই? নাকি তিনি যুদ্ধই করেন নি? প্লিজ, সবার প্রতি একটাই অনুরোধ এই দুইজন মানুষকে নোংরা রাজনীতিতে টেনে আনবেন না। আজ আপনি জিয়াউর রহমানের শহীদ উপাধি কেডে নিতে চাইলে, তারাও একদিন মুজিবকে নিয়ে টানাটানি করবেই। যেটা হবে বাঙালি জাতির জন্যে সবচেয়ে ঘৃনিত অধ্যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×