somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগত্যাগী ব্লগ পন্ডিতদের উদ্দেশ্যে

১৬ ই জুন, ২০০৭ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জালালুদ্দিন রূমী (রহঃ) একটি গল্প দিয়ে শুরু করা যাক। এক পন্ডিত বাড়ি ফিরছেন।
পথে পড়ল নদী। নদী পার হওয়ার জন্য নৌকায় চড়লেন। কথায় কথায় মাঝিকে জিজ্ঞাসা করলেন মাঝি কদ্দুর পড়াশনা করেছ? মাঝি উত্তর দিল、 কিছুই না? উত্তর শুনে পন্ডিত বললেন তোমার ত অর্ধেক জীবন বৃথা, মাঝি চুপ করে রইল।নৌকা যখন নদীর মাঝখানে তখন ভীষন  ঝড় উঠল।  নৌকা একসময় ডুবতে শুরু করল। মাঝি  পন্ডিতকে জিজ্ঞেস করল হুজুর সাতার কাটতে জানেন? মৃত্যু ভয়ে ভীত পন্ডিত কাপতে  কাপতে উত্তর দিলেন, না। মাঝি তখন বলল হুজুর আপনার ত পুরো জীবন বৃথা।
রূমী (রহঃ) এর গল্প দিয়ে শুরু করলাম বলে অনেকে নিশ্চয় রাজাকার ভাবতে শুরু করেছেন। অনেকেই হয়ত জানেন যে ইংরেজিতে অনুদিত এই রূমী (রহঃ) এর একটি কবিতার বই কিছুদিন আগে আমেরিকাতে বেস্ট সেলার হয়েছিল। 

আসলে আমার এই গল্পের অবতারনা অধুনা কিছু ব্লগ পন্ডিতদের নিয়ে যারা গোস্বা করে ব্লগ ছেড়েছেন(পোষ্টটা একটু দেরিতে হল) । যারা ভাব করেন যেন তারা জীবনের সব কিছুই বুঝে গিয়েছেন আর বাকীরা সব অন্ধকারের জগতে আছেন। জ্ঞানের আধিক্যে অনেকে আবার বিনয়, ভদ্রতা, আলাপে সংযমীতা সবই ভুলতে বসেন। অথচ জ্ঞান মানুষকে অধিকতর বিনয়ী করে তুলে। একবার সক্রেটিসকে সবাই মিলে ধরল তাকে মানতে হবে তিনি গ্রীসের সবচাইতে জ্ঞানী ব্যক্তি। সক্রেটিস কিছুতেই মানতে রাজী নন। সবাই আবার নাছোড়বান্দা। শেষে সক্রেটিস এই বলে রাজী হলেন যে আমি সবচাইতে জ্ঞানী বক্তি এই অর্থে যেহেতু আমার অজ্ঞতার ব্যপারে আমি সবচাইতে বেশি জানি। যে চাষী চাষাবাদ করে সে জানে কখন গাছ রোপন করতে হয়, কখন গাছে পানি দিতে হয় যে জ্ঞান একজন শহুরে বিদ্দান ব্যক্তির নেই। আসলে প্রতিটি মানুষের নিজস্ব জীবন দর্শন আছে、 আছে নিজস্ব একটি জ্ঞানের জগত। যেখানে সবকিছুই সে দেখে নিজের জ্ঞানের আলোকে। তাই যে অনেকে সম্মান করতে জানেনা আসলে সে নিজেকই খাটো করে।
কিছুদিন আগে এক পন্ডিত ব্লগার পবিএ্য কুরআন আর হাদীসের উদ্ধতি দিয়ে আমাদের নবীজিকে (সাঃ) খাটো করার চেষ্টা চালালেন। ভাবখানা এরকম যেন ১৪০০ বছর ধরে শতকোটি মুসলামান বোকার মত এমন একজন মানুষকে অনুসরন করে আসছে যিনি ছিলেন মিথ্যেবাদী, কপট চরিত্যের লোক (নাউজুবিল্লাহ)। এপ্রসংগে আমেরিকা এক বিখ্যাত প্রেসিডেন্টের একটি উত্তি মনে পড়ছে, তিনি বলেছিলেন তুমি কিছুদিনের জন্য কিছু লোককে বোকা বানিয়ে রাখতে পারবে, কিন্তূ খুব বেশি লোককে খুব বেশি দিনের জন বোকা বানিয়ে রাখতে পারবে না। তাই মুরখসুরখ লোকেরাই কেবল ধর্মকর্ম পালন করে এরকম ভাবাটা হিপোক্রেটিক চিন্তা ছাড়া আর কিছুই নয়।
মুলপ্রসঙ্গে আসা যাক। বাকস্বাধীনতার সুযোগ নিয়ে ভাসা ভাসা জ্ঞানের আলোকে সর্বজন শ্রধ্যেয় কারো চরিত্রে কালিমা লেপন দুরভিসন্ধিমুলক। 
যখন গ্যেটের কাছে ইসলামের বর্ণনা দেয়া হলে তিনি বলেছিলেন এই যদি হয় ইসলাম তাহলে আমি একজন মুসলমান। এক রাশান মা তার সন্তানের ইসলাম ধর্মে ধর্মান্তরের কথা টলষ্টয়কে জানালে তিনি উত্তরে লিখেছিলেন খীষ্ট্র এবং ইসলাম এদুটি ধর্মের একটি বেছে নিতে বলা হলে আমি ইসলাম ধর্মে ধর্মেকে বেছে নেব। জগতের সবচাইতে বিখ্যাত তিন নাট্যকারের কথা বললে তার মধ্যে একজন জর্জ বারনারড শ । তিনি বিস্বাস করতেন জগতের সব সমস্যা যে ব্যক্তি নিমেষেই সমাধান দিতে পারতেন তিনি নবী সাঃ। তিনি সমগ্র ইউরোপের ভবিষত ধর্ম হিসেবে ইসলামকে মনোনিত করেছিলেন। নেপোলিয়েন চেয়েছিলেন জগতের সমস্ত বিদ্যান ব্যক্তিকে জড়ো একটি ধর্ম কে চালু করবেন যা হলো ইসলাম। বারট্রান্ড রাসেল ইসলামী সভ্যতার স্বৃকিতি দিয়েছিলেন। উল্লেখ প্রাচ্যের ক্রমাগত প্রচারনার পরও নবীজির (সাঃ) উত্তম চরিএর সন্ধান ইউরোপের বিদ্দান ব্যক্তিদের কাছে পৌছে গিয়েছিল।

এবার পন্ডিতদের অপপ্রচারে শঙ্কিত ব্লগারদের উদ্দেশ বলি সোভিয়েত কালে কমুনিজ্যমের অগনিত পন্ডিতেরাও অপপ্রচার চালিয়ে, মসজিদ গুড়িয়ে দিয়েও ধর্মকে নিরবাসন দিতে পারেননি, উপরন্তু তাদের নিজেদের অস্তিত্যই বিলীন হয়ছে। খোদ রাশিয়ায় এখন ইসলামের প্রসার ঘটছে অতি দ্রুত। পরিসঙ্খান অনুযায়ী ২০৫০ সালে রাশিয়ার অর্ধেক জনগন হবে মুসলিম।
ধর্মের গুরত্ব উপলব্দি না করে ধর্ম নিয়ে অযাচিত মন্তব্য করাটা উদ্দেশ্যমুলক। ব্যক্তি স্বাধীনতার ব্যপারে এবং জ্ঞানে বিজ্ঞানে সবচাইতে এগিয়ে যে দেশটি সেই আমেরিকার মুদ্রায় গডের কথা লেখা থাকে আর প্রত্যেক জনপ্রতিনিধিকে বাইবেল হাতে নিয়ে শপথ নিতে হয়। অথচ এই দেশে ইসলামের সামান্য উপষ্থিতিথে এই পন্ডিতদের গাত্র্যদাহ ঘটে। আখ্যা দেন রাজাকার স্বাধীনতা বিরোধী আথবা জংগী হিসেবে। উনাদের দুঃখ এ পৃথিবীটা চাষাভুষায় ভরা।
দুঃখে ব্লগ ছেড়ে গিয়েছেন ভাল এ জগত ছেড়ে না গেলেই হয়।

ধর্ম নিয়ে বারাবারিটা কারো পছন্দ হওয়ার কথা নয়। যে যার বিস্বাস নিয়ে শান্তিতে থাকাটা সবার কাম্য। অন্যের ধর্মের ব্যাপারে বেপরোয়া হলে তাতে সমাজের শান্তি বিঘ্নিত হওয়ার সুযোগ থাকে। যেকোন ধরনের আগ্রাসন পরিহার করা উচিত।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
৪০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×