somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগত্যাগী ব্লগ পন্ডিতদের উদ্দেশ্যে (২)

১৮ ই জুন, ২০০৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লেখাটি শুরু করছি একটি সত্য ঘটনা দিয়ে। স্বাধীনতা যুদ্বের এই ঘটনাটি এক মুরব্বীর মুখে শুনা। এক রাজাকার হিন্দু এক ভদ্রলোকের বাড়ি দেখিয়ে পাকসেনাদের বলল, ইধার এক হিন্দু রেহেতা হে। পাকসেনারা হিন্দু মারার জন্য ঐ বাড়িতে ঢুকল। হিন্দু ভদ্রলোক আবার শখবশতঃ রবীন্দ্রনাথের বড় একটি ছবি দেয়ালে টাংগিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথের ছবি দেখে পাকসেনারা রাজাকারকে গালাগাল শুরু করল। কেতনা বড়া মাওলানাকা তসবির হে আর শালা রাজাকার বলতা হায় ইধার হিন্দু রেহেতা হে। রবীন্দ্রনাথের দাড়ি সেদিন হিন্দু ভদ্রলোককে বাচিয়ে দিয়েছিল।

সেই পাকসেনাদের মত কিছু ব্লগ পন্ডিত আছেন যারা খুব সহজেই চিনতে পারেন কে রাজাকার, কে দেশপ্রেমি।

ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল অর্থে যদি মওলানা শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু ভুললে চলবেনা ভাসানিকে আমরা সবাই মওলানা ভাসানী বলে থাকি।

রাজাকারদের ব্যপারে আমার অবস্থানটিও বলে নেই। আমার কাছে রাজাকার তারাই যারা স্বাধীনতা যুদ্বের বিরোধীতা করে পাকসেনাদের সহযোগিতা করেছিল এবং এখনও যারা তাদের আগের মতাদর্শ নিয়ে আছে। যেহেতু তারা এদেশের বিরোধীতা করে তাই তাদের শুধু এই ব্লগ নয় এদেশও ত্যগ করা উচিত ।
আর যদ্ধাপরাধী হলে বিচার হওয়া উচিত।

এবার আসা যাক বাক স্বাধীনতার নামে যারা ব্লগ ত্যাগ করেছেন তাদের প্রসংগটি। বাক স্বাধীনতার নামে যথেচ্ছারিতা অবশ্যই নিন্দনীয়। তারা যা করছিলেন তা অপপ্রচারের শামিল। এমনিতেই পশ্চিমাদের অপপ্রচারে ইসলাম এখন সভ্যতার এক নাম্বার শত্রু। অর্থনীতি, সামরিক শক্তি, সবদিক দিয়েই পিছিয়ে থাকা মুসলমানরা এখন পৃথীবির সবচাইতে বড় হুমকি। চিন্তা করুন একটি গ্রামের কথা যেখানে একদিকে র‌য়েছে ধনবান, শক্তিশালী মোড়লেরা অন্যদিকে কিছু গরিব শক্তিহীন মানুষ। এখন অপপ্রচারে শক্তিহীন মানুষেরাই হুমকি। সবচাইতে বড় ভিলেন। তাই ব্লগ ত্যাগীদের ইসলামকে হেয় করাটাকে আমার কাছে পশ্চিমাদের অপপ্রচারের মতই মনে হয়েছে, যেই পশ্চিমাদের চোখে মুসলমান মানেই টেরোরিষ্ট।

গতকাল বুদ্বদেব গুহের চাপরাশ উপন্যাসটির হাতে পেলাম। উপন্যাসটির একজায়গায় লেখা চারনের (প্রধান একটি চরিএ) কথা দিয়ে আজকের লেখা শেষ করছি।
"কলকাইত্তা বাবুরা চারপাতা ইংরেজি পড়ে গায়ের হিন্দু আর তাদের ধর্মকে কেবল হেলা করতে শেখে, তাদের বিশ্বাসটাকে সম্মান করতে শেখেনা।" (হুবহু নয়)
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×