somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতি বছর অন্তত ৫ হাজার ব্রিটিশ ইসলামে ধর্মান্তরিত হন যাদের বেশির ভাগই নারী।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর অন্তত ৫ হাজার ব্রিটিশ ইসলামে ধর্মান্তরিত হন যাদের বেশির ভাগই নারী। এদেরই পাঁচজনের গল্প নিয়ে সম্প্রতি Converting to Islam: British women on prayer, peace and prejudice নামক নিবন্ধটি প্রকাশ করা হয়।

আইওনি সুলিভান। পেশায় তিনি একজন অথরিটি ওয়ার্কার। সুলিভান ৩৭, ইস্ট সাসেক্সের বাসিন্দা।
‘এক মধ্যবিত্ত , বামপন্থী এবং নাস্তিক ব্রিটিশ পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। পিতা ছিলেন অধ্যাপক, আর মা ছিলেন বিদ্যালয়ের শিক্ষক। ২০০০ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি শেষ করার পর তিনি পর্যায়ক্রমে মিশর, জর্ডান, ফিলিস্তিন এবং ইসরাইলে কাজ করি।’

সুলিভান বলেন, ‘এর আগ পর্যন্ত ইসলাম সম্পর্কে আমার মধ্যে একটা সাদামাটা গতানুগতিক ধারণাই বিরাজ করছিল। কিন্তু এসব দেশে কাজ করতে গিয়ে মুসলিমরা তাদের ধর্ম বিশ্বাস থেকে যে অফুরন্ত জীবনী শক্তি আহরণ করে তা দেখে আমি বিস্মিত হই। বৈষয়িকভাবে তাদের সবারই জীবন প্রায় পুরোপুরি নিঃস্ব হওয়ার পথে, তথাপি প্রত্যেকেই খুবই শান্তভাব এবং স্থিরতার সঙ্গে জীবন যাপন করে চলেছেন। আমি যে দুনিয়া পেছনে ফেলে এসেছি এটা তার সম্পূর্ণ বিপরীত এক চিত্র।’

এক জর্ডানি মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তেমন একটা ধর্মকর্ম করতেন না তারা। নিয়মিতই মদপান এবং নাইট ক্লাবে যেতেন। এ সময়টাতেই কুরআনের একটি ইংরেজিতে অনুদিত কপি সংগ্রহ করেন তিনি।

বৃটিশ এই নারী বলেন, ‘এক সময় আমি কুরআন পড়ে জানতে পারলাম যে, সৃষ্টি জগতের অপার সৌন্দর্য্য এবং ভারসাম্যের মধ্যেই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ নিহিত রয়েছে। বিপরীতে বাইবেলে বলা হয়েছে, যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর মানুষের রূপ ধরে পৃথীবিতে এসেছিলেন। আমি দেখতে পেলাম, কুরআনে আরো বলা হয়েছে, স্রষ্টার আশির্বাদ পেতে হলে আমাকে কোনো পাদ্রির শরনাপন্ন হতে হবে না এবং প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট পবিত্র স্থানের দরকার নেই।’

যাকে তিনি ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধকতা স্বরূপ মনে করতেন যেমন, রোজা রাখা, বাধ্যতামূলক দান-সদকা এবং বিনয় নম্রতা ও সংযম প্রদর্শন করা, পরে বুঝতে পারলেন এসব আসলে নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ অর্জনের উপায়’।

তিনি বলেন, ‘হিজাব পরা শুরু করার পর থেকে লোকে আমাকে নির্মমভাবে হাসি-ঠাট্টা শুরু করলো। তারা আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো, আমার ক্যান্সার হয়েছে কিনা। কিন্তু তাদের এসব আচরণ আমার কাছে খুবই তুচ্ছ মনে হত। কারণ ইতোমধ্যেই আমি অনেক গভীর অর্থপূর্ণ এক সম্পর্কের মধ্যে প্রবেশ করেছিলাম।’

আনিতা নায়ার।
পেশায় একজন সামাজিক মনোবিজ্ঞানী এবং লিঙ্গভিত্তিক বৈষম্য বিরোধী সমাজকর্মী। ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ। দাদা-দাদী ছিলেন সনাতন হিন্দু। ভারত-পাকিস্তান ভাগের সময় তার পরিবার একদল মুসলিম দাঙ্গাবাজের কবলে পড়ে। মুসলিমদের সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না বললেই চলে।’

তিনি খুবই ধার্মিক খৃস্টান ছিলেন। নিয়মিত গির্জায় যেতেন এবং পাদ্রি হওয়ার ইচ্ছা ছিল তার। ১৬ বছর বয়সে এক সেক্যুলার কলেজে ভর্তি হন। সেখানেই কয়েকজন মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করেন। দৈনন্দিন জীবন যাপনে তাদের স্বাভাবিকতা দেখে তাদেরকে খুবই পছন্দ করা শুরু করেন তিনি।

আনিতা বলেন, ‘প্রথমে আমি তাদেরকে তাদের ধর্মের ভয়াবহতা সম্পর্কে বুঝাতে গিয়ে তর্ক করতাম। কিন্তু পরে বুঝতে শুরু করলাম, খৃস্টান ধর্ম থেকে ইসলাম খুব বেশি আলাদা নয়। ২০০০ সালে ১৮ বছর বয়সে এক পর্যায়ে আমি ইসলামে ধর্মান্তরিত হই।


Dr Annie (Amina) Coxon, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং নিউরোলোজিস্ট।

যুক্তরাষ্ট্র এবং মিশরে বড় হয়ে উঠেন।
২১ বছর আগে ইসলাম ধর্ম গ্রহন করেন। প্রথমদিকে মিডিয়ায় ইসলামের নেগেটিভ ইমেজের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করতেন না। পরে আমার এক রোগীর কারনে এবং ধারাবাহিকভাবে দেখা কিছু স্বপ্নের কারনে ইসলাম ধর্ম গ্রহনে উদ্ভুদ্ধ হই।
মুসলিম কমিউনিটির মধ্যে আফ্রিকানদের তার পছন্দ বেশি।



Kristiane Backer, টিভির উপস্থাপক

এম টিভি ইউরোপের উপস্থাপিকা ছিলেন। পরে ইমরান খানের কাছ থেকে ইসলামের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন এবং আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। যে কারনে তার চাকুরি চলে যায়।

Andrea Chishti, ষ্কুল শিক্ষিকা

উনার বাবা নাস্তিক ছিলেন। পরে পাকিস্তানে এক তরুনের সাথে তার পরিচয় এবং পরিনয়। ইসলাম ধর্ম গ্রহনের তার নৈতিক চরিত্রের উন্নতি ঘটেছে বলে তিনি মনে করেন।

নামবিহিন একজন, সফটওয়ার ইন্জিনিয়ার।

বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সাথে পরিচয় হলে ইসলাম ধর্মের ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। কোরান শরীফ পড়তে শুরু করি।
আমার পান্জাবী শিখ পরিবারের লোকজনেরা জানেনা যে আমি ইসলাম ধর্ম গ্রহন করেছি।

ইসলাম ধর্ম আমাকে দিয়েছে স্বাধিনতা এবং দয়িত্ববোধ, সবকিছুই আমি এখন স্বাভাবিকভাবে গ্রহন করতে পারি।

http://www.theguardian.com/world/2013/oct/11/islam-converts-british-women-prejudice
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×