somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের দোয়া

০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শামীম সাহেব ছোট বয়সেই তার মা বাবাকে হারিয়েছেন, তাই তাদের কথা খুব একটা মনে নেই।

বড় হয়েছেন এক চাচার কাছে। চাচার কাছে তিনি প্রায় সবকিছুর জন্যই ঋণী। মা বাবার শূন্যতাকে পূরণের চেষ্টায় কোন কার্পণ্য করেননি এই চাচা, চাচীও ব্যতিক্রম নন। মায়ের দায়িত্ব পালনে সদা সচেষ্ট ছিলেন তিনিও।

সিদ্ধান্ত নেয়ার বয়সে পৌছলে শামীম সাহেব মনস্থির করেন প্রোকৌশন বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য। চাচা চাচী দুজনের অনুপ্রেরণা এবং সায়, দুটিই কাজ করছিল এতে।

কিন্তু একটি দু:সংবাদে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চাচীর কথা মাথায় রেখে ডাক্তারি পড়াতে মনোনিবেশন করেন।

বহু বছর পর আমেরিকাতে ডাক্তারী বিদ্যায় উচ্চ শিক্ষা সম্পন্ন করে দেশা ফেরা হয় শামীম সাহেবের। ডাক্তার হিসাবে সারা দুনিয়া জুড়ে তার খ্যাতি।

ততদিনে চাচা চাচী দুজনাই এই দুনিয়ে ছেড়ে বিদায় নিয়েছেন। মাঝখানে তাদের দেখতে দেশে ফিরেছিলেন তিনি।

দেশে ফিরেই গ্রামের বাড়ির দিকে রওয়ানা দেন শামীম সাহেব। চাচা চাচীকে কবর দেয়া হয়েছে পারিবারিক গোরস্থানে, যেখানে মা বাবাও শায়িত আছেন।

সবার কবর জিয়ারত শেষে এক নিকট আত্মিয়ের বাড়িতে আতিথেয়তা গ্রহন করেন, সম্পর্কে তিনি ফুপা হন।

জ্যোৎস্নালোকিত রাতে বাড়ির দাওয়ায় বসে তারায় ভরা রাতের আকাশে নিজেকে হারিয়ে ফেলেন শামীম সাহেব।

কিরে মার কথা কিছু মনে পড়ে - ফুফুর কথায় ধ্যান ভাংগে তার।

দীর্ঘস্বাস ফেলেন তিনি।

তোর মা তোকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। আকাশের সবচাইতে বড় তারাটি দেখিয়ে সবাইকে বলতেন আমার ছেলে ঐ তারার সারা দুনিয়ায় আলো ছড়াবে।

কিছুক্ষণ নিরব থাকেন, শামীম সাহেব। তারপর আস্তে করে ফুফুকে শুধান, মা আমাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন।

তোর মা মারা যাওয়ার কয়েক বছর আগে, ভয়ানক এক রোগে তার আক্রান্ত হওয়ার কথা জানতে পারি আমরা।

আমরা তোর মাকে তার আশু মৃ্ত্যুর কথা জানাতে চায়নি, কেননা তুই তখন খুবই ছোট। শুধুই আকার ইংগিতে বলতাম তোমার রোগ হয়েছে, সারাবার জন্য বড় ডাক্তার প্রয়োজন।

ফুফু চোখ মুছতে মুছতে বলেন, তোর মা সবাইকে বলে বেড়াত আমার ছেলে দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার হবে। আমায় সারিয়ে তুলবে।

শামীম সাহেবের দুচোখ বেয়ে অঝোরে পানি বইতে থাকে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×