লরা ম্যাগি মিলিটারি ইন্টেলিজেন্সে ১২ বছর কাজ করার পর ছয় সপ্তাহের চ্যাপলেন্সি কোর্সে যোগ দেন, কারণ তিনি চ্যাপলাইন সহকারী হিসেবে নতুন সামরিক কর্মজীবনে প্রবেশ করতে চেয়েছিলেন। ফোর্ট জ্যাকসনে প্রশিক্ষণের সময় ইসলামের সাথে পরিচয় ঘটে এবং তিনি তার স্বামী মার্ক ম্যাগিকে ইসলামের ব্যপারে অবহিত করেন।
ক্যাপ্টেন রাফায়েল লান্তিগুয়া, টেক্সাসের যৌথ বেস সান আন্তোনিওতে 502nd এয়ার বেস উইংয়ের সাথে একজন মুসলিম চ্যাপলাইন। রাফায়েল ক্যাথলিক বাবা এবং সাউদার্ন ব্যাপটিস্ট মায়ের পুত্র, কিশোর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রশিক্ষণের সময় রাফায়েল লান্তিগুয়া ২০১৪ সালে ইসলাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। এসময় লরা ম্যাগি এবং আরো কিছু সার্ভিস মেম্বাররা তার কাছে ইসলাম ধর্ম সম্পর্কে আরো জানতে চান।
লান্তিগুয়া কুরআনের একটি ইংরেজি অনুবাদ লরাকে দেন এবং তারা প্রায়শ:ই কোরানের আয়াত নিয়ে আলোচনা করতেন।
লান্তিগুয়া লরার কাছ থেকে যে সকল প্রশ্নের সম্মূখীন হতেন, তা বেশ উচ্চমানের ছিল এবং সেটি তার ব্যক্তিগত বিশ্বাসের পরিবর্তনের ইঙ্গিত বহন করছিল।
লরার স্বামী মার্ক, নেভাদা এয়ার ন্যাশনাল গার্ডের একজন মাস্টার সার্জেন্ট। লরা স্বামীকে যখন বার্তা পাঠিয়ে বললেন, তুমি কি শুনলে অবাক হবে যে আমি কোরান শরীফ পড়ছি। মার্কের জন্য তখন এটি একটি ধাক্কা ছিল। কিন্তু বাড়িতে ফিরে মার্কের নিকট তার নতুন বিশ্বাস তুলে ধরলে মার্কের ইসলাম সম্পর্কে ধারনা পাল্টে যেতে থাকে। মার্ক পুরো কোরান দুবার পাঠ করেন। গ্রহন করেন ইসলামকে উন্মুক্ত মনে।
তাদের নতুন বিশ্বাস বিমান বাহিনী এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরা কিভাবে গ্রহন করবে দুজনাই এব্যপারে চিন্তিত ছিলেন। কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সবাই উতসুক হয়ে দুটি প্রশ্নই করতে, কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে। সবাই তোমাদের সাথে কেমন ব্যবহার করছে।
লরাকে বিমান বাহিনী ইউনিফর্মের সাথে হিজাব পরিধান করার অনুমতি দেওয়া হয়।
লরা "ফর দ্য লভ অফ দীন" শিরোনামে ইসলাম ধর্মে ধর্মান্তরের অভিজ্ঞতার উপরএকটি ব্লগ লিখেছেন।
লরা বলেন, আমি মানুষকে জানাতে চাই ইসলাম ধর্ম মন্দ নয়। বেশিরভাগ মুসলমানরাই ভাল মানুষ। "

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


