somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোংরা খেলা থামবে কোথায়!!!!!!!

১১ ই মে, ২০১২ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদত্যাগপত্র গ্রহণ না করার পেছনে স্পিকার যেসব কারণ দেখিয়েছেন, তাকে ‘খোঁড়া যুক্তি’ বলে মন্তব্য করে তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ‘এটা নোংরা খেলা। এটা থামানো দরকার। এ রকম খেলা আমি খেলতে চাই না।’
গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে সোহেল তাজ প্রথম আলোকে এসব কথা বলেন। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার পরও তা গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এটা গ্রহণ না করার কোনো কারণ ছিল না। স্পিকারের সঙ্গে দুবার কথা বলেছি। তাঁকে নিশ্চিত করেছি যে এটা আমারই চিঠি। আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে পাঠিয়েছি। আমাকে জোর করে পদত্যাগপত্র পাঠানোর কথা কেন বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।’
সোহেল তাজ বলেন, অনেকভাবে চিঠি পাঠানো যায়। এ ব্যাপারে ১৯৯৫ সালে উচ্চ আদালতের একটি নির্দেশনাও আছে যে, সশরীরে পদত্যাগপত্র পাঠানোর প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, পদত্যাগপত্র নিয়মমাফিক দিয়েছেন। এখন খোঁড়া যুক্তি দেওয়া হলে তো তাঁর বলার কিছু নেই। সংবিধান-বিশেষজ্ঞরা তাঁর সঙ্গে একমত হবেন বলে মনে করেন সোহেল তাজ।
বিধি অনুযায়ী পদত্যাগ করলে গ্রহণ করা হবে বলে স্পিকারের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সোহেল তাজ বলেন, ‘এটা কি ছেলেখেলা? এটা কি মজা করা যে একবার পদত্যাগ করলাম, বললাম হয়নি; থুক্কু, আবার পদত্যাগ করব।’ তিনি বলেন, ‘আমার মা অসুস্থ। এখন আমাকে সবুজ পাসপোর্ট দেওয়া হচ্ছে না। নৈতিক কারণে লাল পাসপোর্ট ব্যবহার করতে পারছি না।’
নিজের ভাগনেকে পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোহেল তাজ বলেন, ‘দায়িত্বে থাকাকালে পুলিশকে যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ার চেষ্টা করেছি। এই পুলিশ কার নির্দেশে আমার নিরপরাধ ভাগনেকে নির্যাতন করল? এগুলো কী হচ্ছে? বুঝে উঠতে পারছি না।’
সোহেল তাজ বলেন, ‘২০০৯ সালের ৩১ মে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আড়াই বছর বেতন-ভাতা পাইনি। হঠাৎ করে গত নভেম্বরে একসঙ্গে আড়াই বছরের বেতন আমার হিসাবে পাঠিয়ে দেওয়া হলো। এরপর পত্রিকায় সংবাদ করানো হলো। এটা কোন উদ্দেশ্যে, কেন? আমার হিসাবে টাকা যাওয়ার কথা পত্রিকা জানবে কী করে?’
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×