আসছে উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা)..... আর মাত্র ৮ দিন বাকি।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাত্র ৮ দিন পর উবুন্টু ৯.১০ রিলিজ হচ্ছে। এই ভার্সনটির নাম দেয়া হয়েছে "কারমিক কোয়ালা"। এর আগে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছিল উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ। এরপর প্রায় ৬ মাসেরও বেশি সময় পর নতুন এই ভার্সনটি রিলিজ হতে যাচ্ছে। সাধারনত উবুন্টুর .০৪ রিলিজে নতুন নতুন ফিচার এ্যাড করা হয় আর .১০ রিলিজে সেই ফিচারগুলোর বাগ বা সমস্যাগুলো দূর করা হয়। এবার হয়ত আমরা আরও আধুনিক উবুন্টু উপহার পাবো।
উবুন্টুর নতুন ভার্সনের ফ্রি সিডি পেতে রেজিস্ট্রেশন করুন
এই ওয়েবসাইটে । এখনই চাইলে যে কেউ তার ইমেইল একাউন্ট ব্যবহার করে ফ্রি সিডির জন্য প্রি-রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর রিলিজ হওয়ার পরপরই ফ্রি সিডিটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। এছাড়া বেটা ভার্সনটি ডাউনলোড করেও ব্যবহার করে দেখতে পারেন।
উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালার ফ্রি সিডি পেতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা আর বিস্তারিত লিখছি না। কারন আগে উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ রিলিজের সময়ই আমার পোষ্টে রেজিস্ট্রেশন এবং উবুন্টুর অন্যান্য রিলিজগুলো নিয়ে বিস্তারিত লিখেছিলাম। এখনও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া একই আছে। তাই রেজিস্ট্রেশনের নিয়ম জানতে নিচের লিংক থেকে "আসছে উবুন্টু ৯.০৪ (জান্টি জ্যাকালোপ) ....." পড়ুন।
উবুন্টু নিয়ে আমার পূর্বে পোষ্ট করা সব লেখার লিংক নিচে দিলাম :
১।
আসছে উবুন্টু ৯.০৪ (জান্টি জ্যাকালোপ).... আর মাত্র ৯ দিন বাকি। ২।
সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ ৩।
উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে ৪।
উবুন্টু লিনাক্স ইনস্টলেশন পরবর্তি গাইড ৫।
উবুন্টুতে গেমস চালানোর সহজ উপায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন