somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটামুক্ত বিসিএস চাই

৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবতে অবাক লাগে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগে শতকরা ৫৫ ভাগ পদই পূরন করা হয় বিভিন্ন কোটা দ্বারা। বিভিন্ন কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ, নারী কোটা ১০ ভাগ, জেলা কোটা ১০ ভাগ এবং আদিবাসী কোটায় ৫ ভাগ পদ পূরন করা হয়। মাত্র ৪৫ ভাগ পদের জন্য কোটাহীন অধিকাংশ (শতকরা ৯৫ ভাগ) লোকদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। যা এক অর্থে প্রহসনও বলা যায়। সময় এসেছে এই বিষয়টা নিয়ে ভাববার।

আমি বুঝিনা মুক্তিযুদ্ধের ৩৬ বছর পর মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ (মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্তদিদের জন্য) রেখে মেধাবীদের সাথে প্রহসন করার। আমি মহান মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করছিন কিংবা করতে বলছিনা। শুধুই এটুকুই বলতে চাচ্ছি এই কোটা অবিলম্বে বাতিল করে প্রকৃত মেধাবীদের সুযোগ করে দিয়ে দেশের মেধাশুন্য প্রশাসনকে মেধাবী ও শক্তিশালী করতে।

আমি জানি আমার এই কোটা বাতিলের বিরোধীতা অনেকেই করবেন। কিন্তু দেখুন কত রাজাকার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে তথাকথিত মুক্তিযোদ্ধা হয়ে সরকার থেকে কত সুবিধা বগল দাবা করে নিয়ে গেছে। আবার দেখুন, কত মুক্তিযোদ্ধা (সার্টিফিকেটহীন) প্রকৃতভাবে যুদ্ধ করলেও মুক্তিযোদ্ধা হতে পারেন নি। আসলে ১৯৭১ সালে আমাদের দেশের রাজাকার-আলবদর-আলশামস ছাড়া সকলেই ছিলেন মুক্তিযোদ্ধা। কেউ সরাসরি যুদ্ধ করেছেন কেউ মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন কেউবা বিদেশে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছেন। সুতরাং আমি বলবো এরা সকলেই মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালে সরকারের উচিত ছিল মুক্তিযোদ্ধাদের তালিকা না করে রাজাকারদের তালিকা তৈরী করা কারন সাড়ে ৭ কোটি জনগনের কয়েক হাজার রাজাকার বাদ দিয়ে সকলেই ছিলেন মুক্তিকামী।

আমি নারী ও আদিবাসী কোটারও ঘোর বিরোধী। জানি এই ইস্যুতেও অনেকেই আমার সাথে দ্বিমত পোষন করবেন। দেশের সুবিধা বঞ্ছিত এই শ্রেণীদের সুবিধা দেবার লক্ষেই এই কোটা চালু রয়েছে। কিন্তু আমি এই কোটার মাধ্যমে মেধাহীন লোকদের নিয়োগদানের ঘোর বিরোধী। মনে করুন কাউকে গাছে উঠাতে হবে। তাকে টেনে হিচঁড়ে সাময়িকভাবে গাছে উঠানো গেলেও তার পরিনাম কিন্তু ভাল হয়না। তার চেয়ে বরং তাকে যদি একা একা গাছে চড়ার শিক্ষা দেয়া হয় তবে আর টেনে- হিচঁড়ে উঠানোর প্রয়োজন পরবেনা। সে একা একাই চড়তে পারবে। তাই আমি মনে করি পিছিয়ে পড়া নারী ও আদিবাসী শ্রেণীকে এগিয়ে আসার জন্য তাদের আগে শিক্ষার সুযোগ বাড়াতে হবে। তাহলেই তারা সুযোগের মাধ্যমে নয় সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই অধিকার করতে সক্ষম হবেন।

দেশের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জেলাগুলোগে এগিয়ে নিতেই বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগে শতকরা ১০ ভাগ আসন রাখা হয়েছে জেলা কোটার নামে। এটাও এক ধরনের প্রহসন। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জেলাগুলোগে উন্নতি করতে বিসিএস এ কোটা কেন? বরং অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য কর্মসূচীর মাধ্যমেইত এটা সমাধান করা যায়।

পরিশেষে এটাই বলবো- সাবেক নির্বাচিত সরকারগুলোর সময়ে বিসিএস দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত ছিল। সেই সময়ে প্রশ্নপত্র ফাঁস, স্বজনপ্রীতি কিংবা ঘুষের মাধ্যমে নিয়োগ দেয়া হত। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদ-বদল ও দূর্নীতিবাজদের বিচার প্রক্রিয়া শুরু করায় আমরা আশান্বিত। তাই ২৮তম বিসিএস পরীক্ষায় সূষ্ঠুভাবে হবে বলে আশান্বিত হতে পারছি। তাই প্রকৃত মেধাবীদের সুযোগ করে দিতে এই পরীক্ষায় সকল কোটা বাতিলে জোর দাবি জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×