জীবনের আশায়
২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতটা অবসাদের পর
প্রশান্তি আসবে মা?
প্রতিটি জীর্ণ রাত্রির পর
আসে বিষণ্ন ভোর।
নি:সংগ রাজপথে হেটে চলি
অবাক প্রশ্ন নিয়ে
মুক্তির এক অথর্ব প্রত্যাশায়।
অন্ধকার হাতড়ে খুঁজে পাই
শীতের রাত্রির জুবুথুবু
বৃদ্ধের মত কুঁকড়ে যাওয়া নিস্তব্ধতা।
অথচ চেয়েছিলাম মোষের ঘাড়ের মত
পরিশ্রমী সংগ্রামী জীবন।
সেই স্বপ্ন যে অধরাই
থেকে যায় মা।
প্রশ্ন জাগে পাব কি কোনদিন
কাংখিত অবিরাম লড়ে যাওয়ার
পরিশ্রমী জীবন
নাকি জীর্ণশীর্ণ বৃদ্ধের
অসহায় মৃত্যুর কাছে
সমর্পিত স্তব্ধতাহীন স্বত্তা।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন