অনেক আগে একটা গল্প শুনেছিলাম, এক লোক তার স্ত্রীকে প্রচুর মারতো। একদিন স্ত্রীলোকটি তার স্বামীকে বললোঃ আমাকে এত মারছেন কেন, আপনি কি আমাকে আর রাখবেন না? লোকটি বললোঃ এত মাইরের পরও বুঝতে পারছিস না!
আমাদের সরকার মুখে যাই বলুক না কেন তারা যে শিক্ষার উন্নতি চান না সেটা "শিক্ষার উপর ভ্যাট" আরোপের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে। সরকার এটা বোঝাতে চাইছে, ব্যাটারা- পুলিশ দিয়ে এত করে প্যাদানী দিচ্ছি, মাঝে মাঝে জেলে দিচ্ছি এরপরও তোমাদের উচ্চ শিক্ষার খায়েশ মিটছে না, দাড়া এবার ভ্যাট বসাচ্ছি তাহলে বুঝবে ঠেলা!
এত কিছুর পরেও যে কেন ...... ছাত্ররা বুঝছে না! অর্থমন্ত্রীর কথায় বলতে হয় যে "জ্ঞানের স্বল্পতার কারনেই শিক্ষকরা আন্দোলন করছে।" ছাত্ররাতো সেখানে ছাই।
অবশ্য ভ্যাটের করন এও হতে পারে যে, সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে, তাহলে এই বেতনের টাকা আসবে কোত্থেকে, নো চিন্তা, অন্যান্যদেরকে তো ইতোমধ্যে পাকড়াও করা হয়েছেই এবার আসলো ছাত্রদের পালা। ছাত্ররা বাংলাদেশে বসে শিখছে, বাংলাদেশ সরকার তাদেরকে শেখার পরিবেশ তৈরী করে দিয়েছে অথচ এই পরিশ্রমের ফল হিসেবে ছাত্ররা সরকারকে কয়েক টাকা মাত্র চাদা (ভ্যাট) দিবে না তা তো হয় না!
আমার মনে হয় সরকারের এই ক্ষুদ্র(?) দাবীটা ছাত্রদেরকে মেনে নেয়াই উচিত!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




