somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে আর ভারতের আদালতকে অভিনন্দন লুটেরা বহুজাতিক কোম্পানি নোভারটিসকে কষে একটা চড় মারার জন্য!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতকে আর ভারতের আদালতকে অভিনন্দন লুটেরা বহুজাতিক কোম্পানি নোভারটিসকে কষে একটা চড় মারার জন্য! তো ঘটনাটা একটু খুলে বলি- ২০০৬ সাল থেকেই নোভারটিস ক্যানসার নিরাময়ে ব্যবহূত ‘গ্লিভেক’ নামের ওষুধটির উপর মেধা সত্ত্বের দাবি জানিয়ে আসছে এবং ভারতীয় ওষুধ কোম্পানিগুলো ওই ওষুধটি নকল করে বাজারজাত করছে বলে অভিযোগ করে। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট নোভারটিস এর মেধাসত্ত্বের দাবিকে বেআইনি ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছে, নোভারটিস যে ওষুধটির স্বত্ব দাবি করছে,সেটির মধ্যে ‘নতুনত্ব বা নব-আবিষ্কারের কোনো বিষয়’ নেই। তাই ভারতীয় আইনে নোভারটিস সেটির স্বত্ব পেতে পারে না।ভারতের আইন অনুযায়ী, প্রচলিত ওষুধের চেয়ে খুব বেশি উন্নত বা আলাদা নয় এমন কোনো নতুন ওষুধ স্বত্ব পেতে পারে না। ভারতের ওষুধ কোম্পানি সিপলা লিমিটেড ও ন্যাটকো ফার্মা লিমিটেড ‘গ্লিভেক’ ওষুধটি তৈরি করে নোভারটিসের চেয়ে প্রায় দশ গুণ কম দামে বিক্রি করে। নোভারটিস এর মতলব ছিল এই ওষুধের সত্ত্ব আদায় করে নিয়ে ভারতের কোম্পানিগুলার ওষুধ উৎপাদনের অধিকার কেড়ে নিয়ে ভারতের বিশাল বাজারে নিজে চড়া দামে এই ওষুধ বিক্রি করে অবাধে মুনাফা লুটা। কিন্তু ভারতের আদালত এই মতলববাজি আইনের মারপ্যাঁচেই রুখে দিয়েছে। এর মাধ্যমে ভারতের দরিদ্র জনগণের কম দামে জীবন রক্ষাকারী ওষুধ কেনার অধিকার সুরক্ষিত হল সাথে সাথে তাদের ওষুধ শিল্পও বহুজাতিকের অবৈধ আগ্রাসন থেকে রক্ষা পেল।
ন্যাটকো ফার্মার সচিব এম আদিনারান্ন নোভারটিস এর বিরুদ্ধে এই আইনি বিজয়কে দরিদ্র জনগোষ্ঠী ও সরকারের জন্য বড় জয় বলে অভিহিত করেন, তার সাথে আমরা সহমত পোষণ করে বলতে চাই এই বিজয় শুধু ভারতের নয়, এই বিজয় আমাদেরও, এই বিজয় পেটেন্ট আগ্রাসনের শিকার আফ্রিকা ও এশিয়ার প্রতিটি দরিদ্র দেশসমূহের কেননা এর মধ্য দিয়ে আইনি লড়াইয়ে বহুজাতিক জায়ান্টের পরাজয় আমাদের সাহস জোগাবে, আমাদের পথ দেখাবে মেধাসত্ত্ব আইনের অন্তরালে অবাধ মুনাফা অর্জনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য!


রায়ের পর নোভারটিস এর বিবৃতিতে দেখে আরও মজা পেলাম , “ভারতীয় আইনে ‘সম্পত্তির মেধাস্বত্ব অধিকার খুব কম রক্ষিত হয়েছে’। এখন ভারতের আইনকে দুষে লাভ নাই, আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে একটা প্রচলিত ওষুধের মৌলিক কোন পরিবর্তন না করে (no drastic modification)সামান্য পরিবর্তন করেই তা পেটেন্ট করে নিয়ে বছরের পর বছর সত্ত্ব দাবি করে একচেটিয়া ব্যবসা করে কোটি কোটি ডলার মুনাফা কামানোর ধান্দাবাজি আইন বাদ দেন, আপনাদের এইসব অন্যায় সাম্রাজ্যবাদী আইন বাতিল করে লাইনে আসেন, প্রতিরোধ শুরু হয়ে গেছে, ভারত দেখিয়ে দিয়েছে আপনাদের এইসব ভণ্ড আইন যতই WTO থেকে পাস করিয়ে নেন না কেন তা মানতে আমরা চাই না! পশ্চিমাদের বিদ্যমান পেটেন্ট আইনটি উন্নত দেশগুলোর মালিকানাধীন বহুজাতিক কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার হিসেবেই কাজ করবে, যাতে দরিদ্র দেশগুলোর কাছ থেকে অবাধে মাত্রাতিরিক্ত মুনাফা লুণ্ঠনের আইনি বৈধতা পাওয়া যায়। মেধাসত্ত্বের অধিকার আইনকে ব্যবসায়িকভাবে অবাধ মুনাফা অর্জনের হাতিয়ার বানানোর যে পরিকল্পনা বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা ঘোষণায় নেয়া হয়েছে তা একটা বড় সড় ধাক্কা খেল ভারতের আইনের কাছে।

বাংলাদেশকেও এখন ভারতের আদালতের মত উপর্যুক্ত আইন তৈরি করে জীবন রক্ষাকারী অনেক ওষুধের উপর বহুজাতিক ওষুধ কোম্পানির অবৈধ মেধাসত্ত্ব দাবিকে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে কেননা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী ২০১৬ সাল থেকে ওষুধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে মেধাসত্ত্ব অধিকার আইন কার্যকর করতে হবে বাংলাদেশ সহ অনুন্নত দেশগুলোকে, এর আগ পর্যন্ত উন্নত দেশগুলা আমাদের দয়া(?) করে ছাড় দিয়ে যাচ্ছেন এল ডি সি হওয়ার কারনে। মেধাসত্ত্ব আইন কার্যকর হলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অনেক ওষুধ তৈরি করতে পারবে না। আমাদের কয়েকগুণ বেশি দামে বিদেশি কোম্পানির পেটেন্ট করা ওষুধ খেতে হবে। বাংলাদেশ ওষুধ শিল্পে রপ্তানি সম্ভাবনা হারাবে। দরিদ্ররা ওষুধ কিনতে গিয়ে হিমশিম খাবে। আমাদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

ভারতের মত বাংলাদেশ কি পারবে বহুজাতিকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দরিদ্র জনগণের কম দামে ওষুধ পাওয়ার নিশ্চয়তা বিধান করতে আর দেশীয় ওষুধ শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ? বাংলাদেশের শাসকগোষ্ঠী লুটেরা বহুজাতিক কোম্পানির সেবাদাসত্ত করলেও এদেশের ফার্মাসিস্ট, চিকিৎসক সহ বিভিন্ন পেশাজীবীদের জনগণকে সাথে নিয়ে সরকারকে বাধ্য করতে হবে সাহসী পদক্ষেপ নেয়ার জন্য!! http://www.prothom-alo.com/detail/date/2013-04-01/news/341412
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×