somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুঙ্গির উপর কথিত অভিজাতদের জঙ্গি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বারিধারায় নাকি রিকশাচালকদের লুঙ্গি পরা নিষিদ্ধ করা হয়েছে? কারন হিসেবে বলা হয়েছে এই লুঙ্গি নাকি ডিসেন্ট পোশাক না! গরিব রিকশাচালক দিন আনে দিন খায়, ওদের আবার কিসের ডিসেন্ট পোশাক? আমাগো মতন ওরা তো আর প্যান্ট স্যুট টাই পরে ডিসেন্টগিরি দেখাইতে পারে না, এইসব হতদরিদ্রদের ডিসেন্ট পোশাকের খরচ কি নিষিদ্ধবাদীরা দিবেন নাকি?

লুঙ্গি ডিসেন্ট না, আর প্যান্ট-স্যুট-টাই থেকে শুরু করে হাফ-কোয়ার্টার-শর্ট এইসব ডিসেন্ট!- এইসব তত্ত্ব পাইছেন কই আপনারা? দুশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিকতা প্রসূত কথিত আধুনিক শিক্ষা, সংস্কৃতি আর হালের পোস্ট কলোনিয়াল জমানার কনজ্যুমার কালচার আপনাদের এতোই বর্ণবাদী করে তুলেছে, এতই অভিজাত করে তুলেছে যে, যা কিছু পশ্চিমের তারে ডিসেন্ট বা পবিত্র ভাবেন, যা কিছু ইউরোপীয় তারে আধুনিক ভাবেন, যা কিছু সাদা চামড়ার তারে অনুকরণীয় অনুসরনীয় ভাবেন,অপর দিকে যা কিছু প্রাচ্যের তারে বর্বর ভাবেন, যা কিছু অপশ্চিমা তারে সেকেলে ভাবেন, যা কিছু দেশীয় তারে ননডিসেন্ট ভাবেন! আপনাদের এই ইউরোপীয় হেজিমনিক ডিসকোর্স এর নিকুচি করি, যে আভিজাত্য গরিব রিকশাচালকদের লুঙ্গি পরাকে নিষিদ্ধ করে সে আভিজাত্যের গায়ে লেপটে আছে বর্ণবাদের নোংরামি, সে আভিজাত্যে জড়িয়ে আছে শ্রেণি ঘৃণার বিষবাষ্প, সে আভিজাত্যে জড়িয়ে আছে শেকড়হীন ঔপনিবেশিক দাসবৃত্তির উৎকট দূর্গন্ধ, সে আভিজাত্যে মিশে আছে দেশপ্রেমহীন পরজীবীতার অপকালচারের উন্নাসিকতা! এদেশের সংস্কৃতির অনুষঙ্গ লুঙ্গির উপর আপনাদের এত ক্ষোভ কেন?

কয়েক মাস আগে সরকার আপনাদের মত অভিজাতদের চেতনা ধারন করে কূটনীতিক পাড়া গুলশান, বারিধারা সহ কথিত অভিজাত (?) এলাকা ধানমণ্ডি, রূপসী বাংলা হোটেল ইত্যাদির জোনে ভিক্ষুকদের আনাগোনা নিষিদ্ধ করেছিল- এইসব সর্বহারা ভিক্ষুক নাকি বিদেশীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করে এই অজুহাতে! এখন আবার আপনাদের অভিজাত চেতনা ধারন করেই লুঙ্গি নিষিদ্ধ করা হল কারন এই গরিব লোকদের লুঙ্গি আপনাদের অভিজাত আধুনিক এলাকায় বেমানান, এটা আপনাদের ইমেজ নস্যাৎ করে দেয়! তো এই ভাবমূর্তি কে ক্ষুণ্ণ করেছে, সমাজে ভিক্ষুক আর রিকশাচালকদের হতদরিদ্র অবস্থার জন্য আপনাদের মত অভিজাতদের লুণ্ঠন আর শ্রেণি শোষণই তো দায়ী, দায়ী আপনাদের শ্রেনি স্বার্থ রক্ষার জন্য নিবেদিত সরকার আর সর্বোপরি আপনাদের প্রভু ইয়োরোপীয় সাম্রাজ্যবাদীদের অবাধ লুণ্ঠন! শোষণের আর্থ সামাজিক কাঠামো আপনারাই টিকিয়ে রেখে নিজেদের আখের গোছাবেন আর তার প্রতিক্রিয়ায় যে সর্বহারা শ্রেণি তৈরি হইছে তাদের ভিক্ষাবৃত্তি- তাদের লুঙ্গি পোশাককে আবার নিজেদের ইমেজ সংকটের কারন বলে নিষিদ্ধ করবেন, এই রকম অবিচার আর ভণ্ডামি আর কত করবেন, এত ইমেজ ইমেজ না করে শ্রেণি শোষণ পরিহার করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করুন যেন এইসব রিকশা চালকরাও আপনাদের মত ডিসেন্ট (????) পোশাক পরিতে পারে আর তা না পারলে নিজের অভিজাত কালচার নিয়ে চুপ থাকুন, গরিবের কালচার নিয়ে অবজ্ঞা করতে আইসেন না, তাগরে তাদের দেশিয় কালচার অনুযায়ী লুঙ্গি পইরা রিকশা চালাতে দেন, আর তা যদি স্বীকার না করেন তাইলে আপনাদের এইসব অভিজাত কালচার এর নামে যে আফিম খাইয়া আপনারা দেশিয় কালচারের বিরুদ্ধে অবস্থান নিলেন তার জন্য রিকশা যোগে বারিধারায় লং মার্চের জন্য প্রস্তুত থাকুন।

লুঙ্গির উপর কথিত অভিজাতদের জঙ্গি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই!!

অবিলম্বে বারিধারায় রিকশা চালকদের লুঙ্গি পরার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানাই!


Click This Link

"লুঙ্গি পরে,রিক্সা চড়ে, বারিধারা গিয়ে পোড়াব প্যান্ট" Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×