somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাক স্বাধীনতার সীমা পরিসীমা টেনে দেয়ার নৈতিকতা কি বিশেষ কোন চেতনার অনুসারীদের জন্য প্রযোজ্য?

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা যে পরম কিছু নয়, তারও যে একটা সীমা থাকা দরকার তা প্রথম আলোয় প্রকাশিত হাসনাত সাহেবের গল্পে “সীমা” চরিত্রের মাধ্যমে শাহবাগের শ্লোগান কন্যাদের চরিত্র হননের অপচেষ্টা ও তাকে নিয়ে পর্ণোগ্রাফিক লেখার বিরুদ্ধে সৃষ্ট নাগরিক প্রতিক্রিয়ায় তা আবারও প্রমাণিত হল! হাই সাহেবের এই কুরুচিপূর্ণ লেখার যে তীব্র প্রতিবাদ এসেছে (আমি নিজেও আমার নিতান্ত ক্ষুদ্র পরিসরে এর প্রতিবাদ জানিয়েছে) বিশেষ করে অনলাইন জগতে তার প্রেক্ষিতেই প্রথম আলো ক্ষমা চেয়ে এই গল্প প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এই প্রতিবাদ এই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়েই করা হয় যে, তুমি বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে, মত প্রকাশের অধিকারের নামে কারও বিরুদ্ধে কদর্য, অশ্লীল, মর্যাদা হানিকর, আপত্তিকর কিছু লেখার অধিকার রাখো না!

তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই বাক স্বাধীনতার সীমা পরিসীমা টেনে দেয়ার নৈতিকতা কি বিশেষ কোন চেতনার অনুসারীদের জন্য প্রযোজ্য? এটা কি বিশেষ কোন গোষ্ঠী কিংবা শ্রেণির ক্ষেত্রেই প্রয়োগ করা হবে? যখন মুসলিম সম্প্রদায়ের নবী মুহাম্মদ (স)কে নিয়ে আপত্তিকর পর্ণোগ্রাফিক লেখা লিখে তার চূড়ান্ত অবমাননার অভিযোগ উঠে বাংলা ব্লগের কিছু ব্লগারের বিরুদ্ধে তখন কিন্তু অনেক কথিত প্রগতিশীল (সবাই নয়, একটা বড় অংশ)এর প্রতিবাদে সোচ্চার না হয়ে একে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। শাহবাগের শ্লোগান কন্যাকে নিয়ে পর্ণোগ্রাফিক লেখা লিখলে আমাদের অনুভূতিতে লাগে, আমাদের মুক্তবুদ্ধির চেতনা পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়, আমাদের সেকুলার কিংবা মানবিক অনুভূতি ক্ষতবিক্ষত হয়, তাই প্রতিবাদে আমরা ফেটে পড়ি, হাই সাহেবের ২৮ গোষ্ঠী উদ্ধার করি, প্রথম আলোর বিচার চাই, কিন্তু একই অনুভূতি নবী (স) এর অবমাননার সময় ভোঁতা হয়ে যায় কেন? তখন কেন এই অবমাননার কারনে অবমাননাকারীর প্রতি আর তার মুক্তবুদ্ধির (?) চর্চার প্রতি আমরা পরমত্ব আরোপ করে বাক স্বাধীনতার অবাধ প্রবাহের তত্ত্ব ফেরি করে বেড়াই? নাকি ধর্মীয় অনুভূতি আঘাত প্রাপ্ত হলে বাক স্বাধীনতার অসীমতায় আমরা বিশ্বাস রাখব, আর অন্য যে কোন অনুভূতি [ রাজনৈতিক অনুভূতিতে আঘাতঃ উদাহরণ স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে কটূক্তি করার কারনে; মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে দেয়া ফেবু স্ট্যাটাসের কারনে; আইনি অনুভুতিঃ আদালতের অবমাননা হলেই মামলা; “সীমা”দের চরিত্র হননের বিপরীতে নাগরিক অনুভূতি] আঘাত প্রাপ্ত হলেই আমরা বলব আমরা বাক স্বাধীনতাকে অবাধ মনে করি না, এরও একটা সীমা টানতেই হবে। এক্ষেত্রে আমরাই মুক্তবুদ্ধির চর্চাকে কি নাকচ করে দেই না? এটা কি ডাবল ষ্ট্যাণ্ডার্ড নয়?

আসলে আমরা কেউই কিন্তু চরম আর উগ্র মত প্রকাশকে মেনে নিতে পারি না যদি তা আমাদের নিজস্ব মতাদর্শ বা নিজস্ব চেতনার প্রতি আঘাত হানে। তাই যদি হয় তাহলে অন্য ঘরানার বা অন্য চিন্তার/চেতনার মানুষদের অনুভূতি যখন ক্ষতবিক্ষত হয় চরম উগ্র বাক স্বাধীনতার নামে তখন তার প্রতিবাদেও সোচ্চার হতে আমাদের এত কুণ্ঠাবোধ কেন?

আমাদের আচরন দিয়ে আমরা নিজেরাই প্রমান করছি যতই অবাধ বাক স্বাধীনতার তত্ত্ব কপচিয়ে নিজেদের জঁ-পল সাত্রে ভাবি আমরা কিন্তু এখনও কান্টিয়ান বলয়ের বাইরে যেতে পারিনি!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×