somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি!

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ, আজ তোমার শোক প্রকাশের দিন!
শোকে বিহবল হওয়ার দিন!
আজ তোমার আত্মহননের দিন!
বাংলাদেশ, সহিংসতার অগ্নিতে আজ তোমাকে বারংবার আত্মাহুতি দিতে হচ্ছে।
আত্মাহুতি দিতে হচ্ছে একে একে সমস্ত আইন, কানুন, মানবাধিকারকে
ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হচ্ছে মৃতবত সমস্ত গণতান্ত্রিক অধিকারকে!
বাংলাদেশ, তোমার মাটিতে আজ কেবলি নৃশংস হত্যাযজ্ঞের নগ্ন নৃত্য খেলা করে।
বাংলাদেশ, তোমার মাটিতে আজ কেবলি সন্ত্রাসবাদী যুক্তিবিদ্যার বীজ বপন হয় অবলীলায়।
বাংলাদেশ, গোষ্ঠী ঘৃণায় শানিত হয় আজ ঘাতকের ছুরিকা আর
প্রতিপক্ষ নিধনের মতান্ধ চেতনাকেই চালিয়ে দেয়া হয় মতাদর্শিক লড়াই বলে-
বাংলাদেশ, তোমার হাজার বছরের সব সহনশীল সহাবস্থানের ঐতিহ্য মুছে ফেলে
দেখ আজ তোমারই সন্তানেরা কী করে একে অন্যের হত্যা নেশায় মেতে উঠে!
বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-
তোমার রাষ্ট্রযন্ত্র আজ সিজোফ্রেনিক!
তোমার রাজনৈতিক দল আজ সিজোফ্রেনিক!
তোমার নেতা –আমলা-মন্ত্রীসভা
তোমার উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে
তোমার সমস্ত বাহিনী আজ সিজোফ্রেনিক!
গণহিস্টেরিয়ায় আক্রান্ত তোমার গণমানুষও
আজ সিজোফ্রেনিক হয়ে উঠে নিদারুন প্রতিক্রিয়ায়!!
তোমার সংবাদ মাধ্যম আজ প্রচণ্ড সহিংসতার বীজ বুনে যায় অবিরাম
বুদ্ধিজীবীরা তোমার আজ বেহায়ার মতন
বুদ্ধিবৃত্তিক খুনির ভুমিকা নিয়ে নিতে এতটুকুন কুণ্ঠাও বোধ করেন না আর
প্রতিপক্ষ নির্মূলের মতাদর্শ প্রচারের যন্ত্রে পরিনত হয় আজ সমস্ত গণমাধ্যম!
বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি!
হতভাগা বাংলাদেশ, আজ তোমার পবিত্র ভূমিতে
রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় গণহিস্টেরিয়ায় আক্রান্ত গণমানুষ
নাশকতার বিরুদ্ধে আজ দাঁড়িয়ে যায় নাশকতা
সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস
হত্যাযজ্ঞের বিরুদ্ধে হত্যাযজ্ঞ
নির্মমতার বিরুদ্ধে নির্মমতা
নৃশংসতার বিরুদ্ধে নৃশংসতা
বর্বরতার বিরুদ্ধে বর্বরতা
ফেব্রুয়ারির বিরুদ্ধে এপ্রিল
বগুড়ার বিরুদ্ধে ভুজপুর!


এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে হত্যা নেশায় মেতে উঠে মানিকগঞ্জে
ফ্যাসিবাদের নগ্ন থাবায় তখন তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!
এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে চরম হত্যাযজ্ঞে মেতে উঠে বগুড়ায়
নির্মূলের রাজনীতির করাল থাবায় তখন তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!
এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে সন্ত্রাসের উপাখ্যান রচনা করে সিরাজগঞ্জে
“ওয়ার অন টেরর” এর মতাদর্শিক বয়ানের নিরিখে তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!
এই রাষ্ট্রযন্ত্র যখন রক্তপানের নেশায় হত্যাযজ্ঞে মেতে উঠে চাঁপাইনবাবগঞ্জে
তখনও মতাদর্শিক লড়াইয়ের সন্ত্রাসবাদী যুক্তির নিরিখে
তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কী মধুর অবলীলায়............

আমি আজ কোন হত্যাযজ্ঞের প্রতিবাদ করবো?
আমি আজ কোন নৃশংসতার নিন্দা জানাবো?
আমি আজ কোন বর্বরতার নিন্দা জানাবো?
বগুড়া,
মানিকগঞ্জ,
সিরাজগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ,
ফটিকছড়ি
প্রতি জনপদ আজ এক একটি মৃত্যুপুরী
প্রতি জনপদ আজ একেকটি রক্তস্নাত বাংলাদেশ!

যখন ভুজপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা নেশায় মেতে উঠে জল্লাদের দল
যখন আদিম হিংস্র বর্বরতা নিয়ে হায়েনার দল ঝাপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর
যখন খুনিদের নির্বিচার নিধনযজ্ঞে রক্ত ঝরে ফটিকছড়ির রাস্তায় রাস্তায়
যখন হত্যা করে লাশ গুম করে ফেলা হয় নিমিষেই
যখন কর্দমাক্ত পানিতে নিথর হয়ে পড়ে থাকে বেওয়ারিশ লাশ
যখন ভুজপুরে জ্বালানো অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায় বাঙ্গালীর শাশ্বত শান্তিময় জীবনের স্পন্দন
আমার তখন কেবলি নবারুন ভট্রাচার্যের মতন চিৎকার করে বলতে ইচ্ছে হয়
“এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”
“এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না”


বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-
এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-
.....................১৭ই এপ্রিল, ১৩; মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×