somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশি শ্রমিকদের উপর গ্রীসের খামার মালিকদের গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভালোই তো, গ্রীস, তুমি না এক কালে গণতন্ত্র ও মানবিক দর্শনের পতাকা হাতে নিয়ে ইউরোপীয় সভ্যতার সূতিকাগার হিসেবে ভুমিকা রেখেছিলে? সে তুমিই আজ বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশি শ্রমিকদের উপর গুলি চালালে? এদেশের শ্রমিকরা দেশেও মরে, বাইরেও মরে। বিবিসি’র বরাতে জানা যায়, দক্ষিণ গ্রিসের নিয়া মানোলাদা এলাকার এক স্ট্রবেরি খামারে প্রায় দুইশ'কর্মী বকেয়া বেতনের দাবিতে জড়ো হলে তত্ত্বাবধায়করা তাদের ওপর গুলি চালালে আহত হন ৩০ জন।

তুমি অভিবাসী শ্রমিকদের বেতন দিবানা ঠিক মত, বকেয়া রাখবা মাসের পর মাস, অভিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়ন করবা অহরহ, আর শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করলেই তাদের অবৈধ শ্রমিক আখ্যা দিয়ে নির্বিচার গুলি চালাবে তাদের উপর, এইটা কি মগের মুল্লুক পাইছ? এখন কই গেল তোমাদের ইউরোপীয় মানবাধিকার আর শ্রম অধিকারের বয়ান? তোমরা তো প্রায়ই আমাদের মত অসভ্য বর্বর দেশে এসে দাতা সেজে আমাদের সবক দাও ট্রেড ইউনিয়ন করার জন্য যেন শ্রমিকরা তাদের গণতান্ত্রিক দাবি দাওয়া আদায়ে আন্দোলন করতে পারে! তো তোমরা নিজেরাই তো শ্রমিকের বিক্ষোভের অধিকার স্বীকার করতে চাওনা! ইউরোপীয় ইউনিয়ন আর আম্রিকা তো হরহামেশাই এদেশের পোশাক কারখানার কাজের অমানবিক পরিবেশ নিয়ে উষ্মা প্রকাশ করেন (আমিও এক্ষেত্রে একমত), দেখি এখন গ্রীসের অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে তারা কি বলেন, তাদের বক্তব্য শুনতে মন চায় আমার।

এই যে নানান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা আর আর্থ-সামাজিক সংকট মোকাবিলায় এদেশের রাজনৈতিক দলগুলার দেউলিয়াত্ব তারপরও বাংলাদেশের অর্থনীতির চাকা যে এখনও ঘুরছে এর কৃতিত্ব গ্রামের হতদরিদ্র কৃষকদের, শহরের অভিবাসী গ্রামীণ শ্রমিকদের (শহুরে শ্রমিকও আছে) আর প্রবাসে মানবেতর জীবন যাপন করে রেমিট্যান্স পাঠানো অভিবাসী শ্রমিকদের! কিন্তু সরকারের কোন মাথা ব্যথা নেই বাংলাদেশের অর্থনীতির এই তিন চালিকাশক্তির ব্যাপারে, এরা দেশেও ধুঁকে ধুঁকে মরে, কৃষক ন্যায্য মূল্য না পেয়ে মরে, শ্রমিক ন্যায্য বেতন না পেয়ে মরে, আগুনে পুড়ে মরে আর অভিবাসী শ্রমিক মানবেতর জীবন যাপন করে কম বেতনে মরে! এই অভিবাসী বাঙ্গালী শ্রমিক যখন আবার তাদের অধিকার আদায়ে বিক্ষোভ প্রকাশ করে তখন আরবের দেশগুলো যেমন তাদের পুলিশে মারে তেমনি এখন দেখি মানবাধিকারের প্রবক্তা ইউরোপের গ্রীসও এদের গুলিতে মারে। এদেশের সরকারী কূটনীতিবিদরা এই অভিবাসী শ্রমিকদের এসব দমন নিপীড়ন থেকে বাঁচাতে কিছুই করে না, করার আগ্রহ আছে বলেও মনে হয় না, আর কিছু করবে কিভাবে, এরা এবং এদের বসরা নিজেরাই দেশে শ্রমিক দমনে সিদ্ধহস্ত!

শ্রম শোষণ আর শ্রমিক নিপীড়নের দেশীয় আর বিদেশি সিস্টেমের মাঝে কি অদ্ভুত মিল![/sb

Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×