somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট গেম ইন্ডাস্ট্রি ক্রিকেট, স্পট ফিক্সিং কেলেঙ্কারি আর নৈতিকতার বায়বীয় তত্ত্ব

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডালমিয়ারাই ক্রিকেটকে কর্পোরেট পণ্য বানিয়েছে আর আজ তাদেরই তৈরি গেম ইন্ডাস্ট্রির বিষাক্ত বর্জ্য যখন লোকালয়ে এসে পড়ল তখন তারাই বলে ক্রিকেট কেলেঙ্কারি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আইপিএল বন্ধ রাখা উচিৎ!

ভদ্র লোকের (?) খেলা ক্রিকেট অনেক আগেই পুঁজিপুত্রদের কর্পোরেট গেম ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, আর তাতে করে অর্থ আর বিত্তের বানের জলে ভেসে গেল খেলোয়াড়দের নৈতিকতা- এটা নতুন কিছু না, নতুন কিছু হল এই কর্পোরেট গেম এ নৈতিকতা নাই কেন তার জন্য বায়বীয় কায়দায় চিল্লা ফাল্লা করা! আইপিএল, বিপিএল এর মধ্য দিয়ে ক্রিকেট যখন তার ক্রিকেটীয় বুনেদি সংস্কৃতির জগত থেকে বিচ্ছিন্ন হয়ে নগ্ন ভাবে ঢুকে গেল অর্থ আর বিত্তের লাগামহীন জগতে তখন কিন্তু আমরাই একে সাধুবাদ জানিয়েছি, আর এখন এই আইপিএল এ একের পর এক বুকিদের দৌরাত্ব আর ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায় সবাই আবার হাওয়াই কায়দায় নৈতিকতা গেল গেল রব তুলছি, ক্রিকেটারদের নিন্দা জানাচ্ছি! আপনি এই অনৈতিক কাজের সিস্টেম কর্পোরেট গেম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যখন টু শব্দও উচ্চারণ করলেন না, যখন বিরামহীন ভাবে উপভোগ করে গেছেন আইপিএলের বিষাক্ত পুঁজির জৌলুশ, তখন এদের কাছ থেকে নৈতিক আচরণ আশা করার কোন অধিকার নাই আপনার! কেউ কেউ দেখছি গাঁটের টাকায় পাতানো খেলা দেখানোর জন্য ফিক্সারদের গালি দিয়া ভরে ফেলছেন, আপনাদের জন্য একটা কথা, এটা শুরু , সামনে এই কেলেঙ্কারি আরও বাড়বে , কর্পোরেট গেম ইন্ডাস্ট্রি এসব কেলেংকারি ছাড়া চলতে পারবে না, সো পাতানো খেলা আরও উপভোগ করার প্রস্তুতি নিন কারণ আইসিসি’র দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুদকের মতই, ওর এসব দুর্নীতি প্রতিরোধ আর তদন্ত তদন্ত খেলা জাস্ট এই ইন্ডাস্ট্রিকে সভ্য সমাজে টিকিয়ে রাখার হাতিয়ার ছাড়া আর কিছুই না!!!

আমাদের খারাপ লাগছে আমাদের জাতীয় বীরেরা এ রকম (স্পট ফিক্সিং)কাজ করেছে বলে, কিন্তু ক্রিকেটে এটা অহরহ হচ্ছে, এখন তো ক্রিকেট অন্যান্য গেম ইন্ডাস্ট্রির মত পুঁজির খেলা, জুয়াড়িদের যেখানে একটা ওপেন ভূমিকা আছে, তো ক্রিকেটের এই সামগ্রিক কাঠামোর কাছে আইসিসিও অসহায়, সেখানে কিছু ক্রিকেটারকে দায়ি করে লাভ নাই, পুরা সিস্টেমই চরম দুর্নীতিগ্রস্ত, এই সিস্টেমের ব্যাপারে কথা না বলে যারা শুধু ক্রিকেটারের নিন্দা জানায় তাদের নিন্দা জানাতে কসুর করব না!

আমির, ক্রনিয়ে, আশরাফুল, শেন, মালিক, ওয়াসিম, জাদেজা, আজহার......অর্থাৎ ফিক্সিং একটা আন্তর্জাতিকতার মর্যাদা পেয়ে গেল, এটা ঠেকানোর কোন উপায় আইসিসির নাই, কারণ ক্রিকেট সহ সব খেলাই এখন গেম ইন্ডাস্ট্রি, মানে পুঁজি আর অর্থই প্রথম ও শেষ কথা, আমরা যারা আবেগে বিনোদন আর দেশপ্রেমের জিগির তুলি এসব যে গেম ইন্ডাস্ট্রির কালচারাল আর ইমোশনাল ক্যাপিটাল তা তো সুস্পষ্ট, আগেই গেম ইন্ডাস্ট্রির জায়গা থেকে ক্রিকেটকে মুক্ত করার দাবি তুলেন, না হলে আজাইরা নৈতিকতার বায়বীয় তত্ত্ব এনে ক্রিকেটারদের বিরুদ্ধে বলে তৃপ্তির ঢেঁকুর তুলবেন না..................
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×