somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় আধিপত্যবাদ আর লুণ্ঠনঃ বিনা মাশুলে ট্রানজিট দিয়ে আবার সড়ক সংস্কার ও বন্দর নির্মাণে কোটি কোটি টাকা বাংলাদেশকেই বহন করতে হবে !

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১/১১ এর সবচেয়ে বড় কুফল হল মন্ত্রীপরিষদ শাসিত সরকারের বদলে বাংলাদেশে গড়ে উঠলো অনির্বাচিত উপদেষ্টা পরিষদ শাসিত সরকার, জনগণ থেকে বিচ্ছিন্ন বলে উপদেষ্টাদের কোন দায় নেই, বিদেশি শক্তির কাছে দেশের সব স্বার্থ বিকিয়ে দেয়াই এদের একমাত্র এসাইনমেন্ট, এই যেমন অর্থমন্ত্রী মসিউর হয়ে উঠলেন এদেশে ভারতীয় স্বার্থ ১৬০০০ আনা পূরণ করার হাতিয়ারে! মন্ত্রী আবুল মাল আমাদের গল্প শুনালেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর গল্প, তিনি এবং তাঁর সাথে একমত একশ্রেণীর রাজনীতি শূন্য বুদ্ধিজীবী প্রচার চালালেন বন্ধু রাষ্ট্র ভারতকে ট্রানজিট, ট্র্যান্সশিপমেন্ট দিলে হাজার হাজার কোটি টাকার মাশুল পেয়ে বাংলাদেশ অচিরেই সিঙ্গাপুর বনে যাবে, মন্ত্রীর এই আশায় বাগড়া দিলেন পাওয়ারপুল মসিউর, সভ্যতা ও বন্ধুত্বের নতুন তত্ত্ব নিয়ে আসলেন তিনি, বললেন “ বন্ধু প্রতিম প্রতিবেশি রাষ্ট্রের কাছ থেকে মাশুল চাওয়া অভদ্রতা ও অভব্যতা”। আবুল মালের সিঙ্গাপুর বানানোর স্বপ্নভঙ্গ দেখতে হল আমাদের, বিনা মাশুলে সড়ক, নৌ, সব রকমের ট্রানজিট- ট্র্যান্সশিপমেন্ট- করিডোর দিয়ে দেয়া হল ভারতকে, এর বিনিময়ে ৫৪ টি নদীর পানির হিস্যা, তিস্তা চুক্তি, টিপাইমুখ বাঁধ, সীমান্ত সমস্যা কোন কিছুরই সুরাহা হল না, উল্টো মণির কণ্ঠে শুনি প্রেমের অমিয় বাণী, “ ভারত থেকে আমরা এত কিছু পেয়েছি যে তিস্তা চুক্তি স্বাক্ষর না হলে তা কোন ব্যাপারই না”! ভারতপ্রীতির এই শাশ্বত বানী শুনার পর মূর্ছা যাওয়ার সাথে সাথেই আবার হাজির হলেন মসিউর সাহেব, তিনি মণিকে টপকে গেলেন আবার ভারতপ্রেমে! মহানুভব মসিউর মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন ভারতের কাছে মাশুল তো ভদ্রতার কারনে নেয়াই যাবে না বরং আমাদের বদান্যতা দেখাতে হবে , ট্রানজিটে সড়ক সংস্কারের জন্য ৬১ কোটি টাকা ও আশুগঞ্জ বন্দর নির্মাণে ৪৬১ কোটি টাকা বাংলাদেশকে বহন করতে হবে” ! উপদেষ্টার কথা অনুযায়ী বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় হাজার হাজার টন খাদ্য পণ্য পরিবহনের জন্য এখন ৬১ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার করে দেবে বাংলাদেশ ! বিনিময়ে বাংলাদেশ ভারতের কাছে কিছুই দাবি করবে না। অন্যদিকে ভারতের নৌ ট্রানজিটের স্বার্থে নিজ ব্যয়ে আশুগঞ্জে বন্দর নির্মাণ করে দেবে বাংলাদেশ। বছরে ৬০ লাখ টন পণ্য পরিবহনের উপযোগী এই অভ্যন্তরীণ কন্টেইনার পোর্ট নির্মাণের সম্ভাব্য ব্যয় ৪শ’ কোটি টাকা। শুরুতে পুরো অর্থ অনুদান হিসেবে দেয়ার কথা বললেও তা কমিয়ে ৬০ কোটিতে নামিয়ে আনে। তবে শেষ পর্যন্ত সেটাও পাচ্ছেনা বাংলাদেশ। এখন প্রস্তাব রয়েছে, ২শ’ কোটি টাকা ঋণ হিসেবে দেয়া হবে। তবে তাও অনেক জটিল শর্তে। অর্থাৎ, ভারতের স্বার্থে বাংলাদেশ ইতোমধ্যেই ৪৬১ কোটি টাকা ব্যয়ের প্রকল্প হাতে নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) জরিপে দেখা গেছে, বাংলাদেশের ওপর দিয়ে ১০ লাখ টন পণ্য পরিবহণে ভারতের সাশ্রয় হবে ৪ হাজার ৭৫ কোটি টাকা। অথচ আশুগঞ্জ বন্দর নির্মাণের ব্যয় বহনে সম্মত নয় ভারত।আশুগঞ্জ বন্দর নির্মাণে অনুদান দেয়ার জন্য ভারতকে প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে এক বছর পার হয়ে গেলেও এখনো এর উত্তর মেলেনি। আখাউড়া থেকে ভারতীয় সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৯০ কোটি টাকা। এই অর্থও বাংলাদেশই বহন করছে। আশুগঞ্জ বন্দরকে সারা বছর ব্যবহার উপযোগী রাখতে ৮৬৬ কিলোমিটার নৌ পথের প্রায় তিন কোটি কিউসেক মিটার মাটি খনন করতে হবে। ভারতের এক বিলিয়ন ডলার ঋণের আওতায় এই প্রকল্প নেয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে তা প্রত্যাখ্যাত হওয়ায় ভারতের কাছে পৃথক ঋণ চেয়েছে বাংলাদেশ। তবে আশ্বাস দিলেও বাংলাদেশকে বিস্তারিত কিছু জানায়নি।

ভারতের এই আধিপত্যবাদ আর লুণ্ঠন আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নাই!! শুধু উপদেষ্টাদের জন্য রইল এক খণ্ড সিরাজ শিকদার- “ পিণ্ডি ছেড়েছি দিল্লীর কোলে আশ্রয় নেয়ার জন্য না!”
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×