somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার জঙ্গি দমনের নামে ড্রোন হামলায় মারা হবে এদেশের নাগরিকদের, এটাই বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের স্মারক!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরবন বিধ্বংসী রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প চুক্তির পর এবার জলপথে জঙ্গি অনুপ্রবেশ (???)ঠেকাতে সুন্দরবনে ড্রোন ও নাইটভিশন রাডার স্থাপন করছে ভারত ৷ভালই তো, আম্রিকার আগেই বাংলাদেশের বিরুদ্ধে “ওয়ার অন টেরর” প্রকল্প হাতে নিল ভারত, বাংলাদেশের সীমান্তে নির্বিচারে পাখির মত গুলি করে বাংলাদেশিদের হত্যা ভারতের নিয়মিত কাজ, এবার জঙ্গি দমনের নামে ড্রোন হামলায় মারা হবে এদেশের নাগরিকদের, এটাই বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের স্মারক!

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 'মুম্বাই হামলার ধাঁচে জলপথে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে চালকহীন বিমানের পাশাপাশি নাইট ভিশন রাডার বসাচ্ছে ভারতীয় নৌ-সেনা কর্তৃপক্ষ৷ মূলত, বাংলাদেশে জামাত-এর বাড়বাড়ন্ত ভাবিয়ে তুলেছে সেনাবাহিনীকে৷ অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্হার রিপোর্ট অনুযায়ী হুজি জঙ্গিরা ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এই জলপথকে ব্যবহার করে৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷' Click This Link

Click This Link

জলে (ফারাক্কা বাঁধ সহ ৫৪ নদীতে বাঁধ দিয়ে পানি লুণ্ঠন) , স্থলে ( সাময়িকভাবে বিনা মাশুলে ট্রানজিট / করিডোর নেয়া এবং আগামীতে স্থায়ীভাবে তা পাওয়াড় চক্রান্ত) আগ্রাসনের পর এবার আকাশপথে ড্রোন আতঙ্ক ফেরি করে বেড়াতে হবে বাঙ্গালীদের! ভারতীয় এই আগ্রাসন আর আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া এদেশের নাগরিকদের মুক্তি নাই। জঙ্গি দমনের নামে দেশে দেশে মার্কিন আগ্রাসন এর নমুনা হালের ইতিহাস, ভারতীয় মিডিয়ায় কথিত জঙ্গি তত্ত্ব প্রচার “ওয়ার অন টেরর” প্রকল্পেরই অংশ!

এর আগেও বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করবে বিএসএফ বলে খবর প্রকাশিত হয়েছিল। Click This Link

ভারতকে নদীর পানি আগ্রাসনের সব সুযোগ দিলাম, নদীতে বাঁধ দিয়ে আমাদের প্রাণ-পরিবেশ ধ্বংস করা হল, বিনা মাশুলে ট্রানজিট দিলাম, ট্রান্সশিপমেন্ট দিলাম, বন্দর ব্যাবহারের সুযোগ দিলাম, তিতাস নদী ভরাট করে ভারতীয় কার্গো যেতে দিলাম, ভারতের বিচ্ছিন্নতাকামি (সরকারী ভাষায়) নেতাদের ধরে ভারতের হাতে তুলে দিলাম, ২৪০ একর জমি দিলাম, বেরুবাড়ি দিলাম, সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ দিলাম, কি দেই নাই আমরা? রাষ্ট্র হিসেবে সবকিছু দিয়ে দিলাম, এক দশকে ১০০০ এর অধিক প্রাণ বলি দিলাম ভারতের নিরাপত্তার (??????????) খাতিরে, তাতেও বাংলাদেশকে শত্রু ভাবছে ভারত! এবার সাম্রাজ্যবাদী কায়দায় আমাদের সীমান্তে ড্রোন হামলা করবে তারা!!গত ১ দশকে ১০০০ এর অধিক বাঙ্গালিকে হত্যা করে যেখানে বিএসএফ সীমান্তে অপরাধ করল, সেখানে উল্টা এখন সীমান্তে ড্রোন হামলা করার পাঁয়তারা কিসের ইঙ্গিত দেয়? ভারতকে বন্ধু বলে যেসব দালাল বুদ্ধিজীবী আর মিডিয়া ভারত প্রেমের সওগাত প্রচার করছেন এই ড্রোন হামলাকেও এরা আশীর্বাদ রূপে নিবেন কিনা জানি না!
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×