তুই যেন মোর ঝুলা বাসের হটাৎ পাওয়া সিট,
তুই যেন মোর কিপ্টা বন্ধুর হটাৎ দেওয়া ট্রিট।।
তুই যেন মোর বার্থডে রাতের প্রথম SMS,
তুই যেন মোর তিক্ত ক্লাসের একটু পরেই শেষ।।
তুই যেন মোর স্ট্যাটাসের সবচেয়ে বেশি লাইক,
তুই যেন মোর নিজের টাকায় প্রথম কেনা বাইক।।
তুই যেন মোর খারাপ পরীক্ষার ভাল ফলাফল,
তুই যেন মোর ল্যাংটা কালের দুষ্ট ছেলের দল ।।
তুই যেন মোর শেষ বিড়ির শেষ সুখটান,
তুই যেন মোর বিয়ের আগের শেষ গিটারের তান।।
তুই যে মোর এতো কিছু বুঝলি না তো তুই,
কি করে তোকে বুঝাব তা জানি না তো মুই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




