somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। বাবা হতে চাই ।।(একটি নিষিদ্ধ ঘটনা)-৩

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



।। বাবা হতে চাই ।।(একটি নিষিদ্ধ ঘটনা)-২
.....বাস থেকে নেমে পড়লাম।।

সূর্যটা মাথার ঠিক উপর থেকে একটু হেলে পড়েছে।। কিন্তু তার রোদজ্জল ঘামঝরানো উত্তাপ ঠিকই দিয়ে যাচ্ছে।। তাছাড়া সমুদ্রতীরবর্তি চট্টগ্রামের স্যাঁতসেঁতে আবহাওয়ার সাথে গেজগেজে মানুষ,গাড়ি,দালানকোটা মিশে নিউমার্কেট এলাকায় সবসময় এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে রাখে।। এমন এলাকায় আসলে মানুষের মেজাস কোন কারণ ছাড়াই গরম হয়ে থাকে।। চারপাশের এই অস্বস্তিকর পরিবেশটার মধ্যদিয়েই এবার আমি আমার লক্ষ্য পূরণের জন্য হাঁটতে লাগ্লাম।।

মহামানব হওয়ার চিন্তা করাটা আমার আসলে ঠিক হয়নি।। কারণ আমি যদি একদিনের মহামানবই হব তাহলে আমার বাবা হতে চাওয়াটা অপ্রাসজ্ঞিক।। মহামানবরা কখনো বিয়ে বা বাবা হতে চায় না।। আসলে ভালো লাগলেও কেনো জানি আমার মন মেয়েটাকে উপেক্ষা করতে চাচ্ছিলো।। আর মেয়েটাকে উপেক্ষা করার কারণ হয়ত কাল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া বা আমার বাবা হতে চাওয়া।। তবে কাল যদি পৃথিবী ধ্বংস না হয় তাহলে এই মেয়েটাকে আমি ছাড়ছি না।।

এগুলো ভাবতে ভাবতে আমি কেনো যেন পেছনে তাকালাম এবং দেখলাম মেয়েটা ঠিক আমার পেছনেই।। দেখামাত্রই আমি আবার থতমত খেয়ে গেলাম তবে এবার নার্ভাস হলাম না।। কি ব্যাপার! আমি ওকে ছারবো না নাকি ও আমাকে ছারছে না?? ওকি আমাকে অনুসরণ করছে?? ও আমাকে অনুসরণ করবে কেন?? আমি কিছুই বুঝতে পারছি না।। আমি যেই জায়গায় যাচ্ছি অর তো সেইখানে যাওয়ার কথা না।। ও মনে হয় অন্য কোথাও যাচ্ছে, তবে তার পথ আর আমার পথ কিছুটা মিলে গেছে।। এই ভেবে আমি আমার বন্ধুর কাছ থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী বাবা হওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম।।

যখন আমি আমার ঠিকানার কাছাকাছি তখন পর্যন্ত সে আমার পিছনেই হাঁটছে।। এইরকম একটা জায়গায় আসার মেয়েটার কোন কথাই না।। তাই আমি নিশ্চিত হলাম যে মেয়েটা আমাকেই অনুসরণ করছে।। কিন্তু আমার কি রুপ দেখে মেয়েটা পাগল হইলো ওইটাই তো বুঝলাম না।। তবে আমি চাই না আজ মেয়েটার সাথে আমার কিছু হোক।। তাই আমি বুদ্ধি করে হঠাত ওর চোখের আড়ালে অন্য এক গলির ভিতর ঢুকে গেলাম।। নিউ মার্কেট এলাকার আনাচে কানাচে এতো গলি যে এইখানের কোন স্থানীয় মানুষকেও যদি চোখ বেধে নিয়ে গিয়ে কোন গলিতে ছেড়ে দেওয়া হয়, সে সেই গলি চিনে বাসায় আসতে আসতে অর্ধবেলা কেটে যাবে।। ফলে এইরকম গলির মদ্ধে মেয়েটার আমাকে আবার খুঁজে পাওয়ার কোন সম্ভাবনাই নেই।। মেয়েটা কিছুক্ষন ঘুরাঘুরি করে চলে গেলে আমি আমার গন্তব্যে যাবো।।

গলির ভেতর আরেক আজব কাণ্ড।। কিছু ছেলেকে পুলিশ বেঁধে রেখেছে।। সবগুলো
ছেলের হাত পিছনে মুড়িয়ে একটাই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।। তাই মোটামুটি একটা জটলা এখানে সৃষ্টি হয়ে আছে।। যেই ছেলেগুলোকে আটকে রেখেছে তাদেরকে দেখতে ভালো পরিবারের ছেলে বলেই মনে হচ্ছে।। এই নিষ্পাপের মত দেখতে বালকগুলোকে পুলিশ কেনো ধরে রেখেছে তা জানার জন্য জটলার মধ্যের একজনকে জিজ্ঞেস করলাম,

-ভাই এখানে কি হয়েছে??
-কি অবস্থা দেখেনতো ভাই!! হু, এদের মতো বয়সে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলতাম, আর এরা এসেছে এখানে মেয়েদেরকে নিয়ে টুর্নামেন্ট খেলতে।।
-মানে বুঝলাম না ভাই।।
-হু, বুঝেন নাই?? পুলিশ আজকে মাগিপারায় রেড মেরেছে।। আর এই ছেলেগুলা হাতেনাতে ধরা পড়েছে।।
-কি বলেন ভাই!! এই পিচ্চি পিচ্চি ছেলে??
-হু, দেখেন কি অবস্থা দেশের।।
-তো পুলিশ ওদেরকে এভাবে বেঁধে রাস্তায় দাঁর করিয়ে রেখেছে কেনো ??
-ওদের বাবাদের ডাকানো হয়েছে।। এসে বাবারা ওদের ছেলেদের কুকির্তি নিজের চোখে দেখে যাক।।
-ও আচ্ছা।।
(চলবে)

জীবনের প্রথম লিখা। লিখা ভালো হলে উৎসাহ দিবেন। খারাপ হলে দয়া করে সরাসরি বলবেন। লিখাতে কোন জিনিসটা ঠিক করলে আরো মানসম্মত লিখতে পারব তাও অনুগ্রহ করে বলবেন। কোন উপদেশ থাকলে দিবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×