somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কেবল প্রতিবাদ নয়, প্রতিরোধ চাই "

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধপ করে নিভে গেল
আরও একটি আলো।
নিভে গেল আরও একটি প্রদীপ।
জীবন প্রদীপ।
.
বাসা থেকে বের হওয়ার সময়
মেয়েটি তার মাকে বলছিল-
"মা মা দর্জির দোকান থেকে
আমার নতুন জামাটা নিয়ে এসো,
কাল নতুন জামা পরে
আমি কলেজে যাবো। "
.
নাহ... মেয়েটির আর
কলেজে যাওয়া হয়নি।
নতুন জামাগুলো ও বোধহয়
দর্জির দোকানে অপেক্ষা করছে এখনো।
অথচ মেয়েটি আর কখনই
রঙিন জামাগুলো নিতে আসবে না।
কারন মেয়েটি শুভ্রতায় জড়িয়ে গেছে।
.
একদল হায়েনার হিংস্র থাবা
ক্ষত বিক্ষত করেছে তাকে।
.
মেয়েটির নাম সোহাগী জাহান তনু (১৯)।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের
ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয়
বর্ষের ছাত্রী।
.
ময়নামতি সেনানিবাস এলাকার
অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণির কর্মচারী
ইয়ার হোসেনের মেয়ে।
আর্থিক অস্বচ্ছলতার কারণে
সোহাগী অলিপুর গ্রামেই
এক বাসায় টিউশনি করতো।
রোববার সন্ধ্যায় টিউশনি শেষে
বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হয় সে।
তার বাবা ফোন বন্ধ পেয়ে
খোঁজাখুজি করতে করতে
পরে ঝোঁপের পাশে মেয়েটির
একটা স্যান্ডেল দেখতে পান।
একটু কাছে যেতেই দেখেন
ছেঁড়া চুল, ছেঁড়া পোশাক আর
প্রানহীন রক্তাক্ত দেহটা পড়ে আছে।
বাবা পাগল হয়ে...
মা মা বলে চিৎকার করে উঠলো।
.
প্রথমিকভাবে ধর্ষণের পর
পাশবিক নির্যাতন করে
হত্যার আলামত পাওয়া গেছে।
.
হরহামেশাই এ ধরনের ঘটনা ঘটে।
খারাপ লাগে, কষ্ট লাগে।
কিন্তু আজকে মেয়েটির
সম্পূর্ণ ঘটনাটি পড়ে
ভিতরটা কেমন যেন
একটা মোচড় দিয়ে উঠলো।
খুবই খারাপ লাগছিল ..
একটু বেশি ই।
হয়তো মেয়েটির বাসা কুমিল্লায়
এটা শোনার পরই বোধহয়।
একেই হয়তো নাড়ীর টান বলে।
.
একটু মায়াকান্না বা
বেদনামাখা একটা স্ট্যাটাস দিয়ে
কোনভাবেই এসব দায়
আমরা এড়াতে পারবো না।
.
সত্যি বলতে কি,
নিজেদের দায়বদ্ধতা দেখানোর জন্য
বিভিন্ন জায়গায় শুধু লেখালেখি করে
নিজেকে জাহির করতে ও ইচ্ছে করছে না।
.
এসব নৃশংস ঘটনার অবসান চাই।
সুন্দর একটা দেশ চাই।
সুষ্ঠুভাবে এসব ঘটনার তদন্ত হোক।
দশটা ধর্ষণের ঘটনায়
একটাতেও যদি ধর্ষককে সনাক্ত করা যায়,
পল্টন ময়দান, শাহবাগ চত্বর
অথবা যে কোন স্হানে জনসম্মুখে
মঞ্চ বানিয়ে...
জনতার নিক্ষিপ্ত পাথরে
এদের হত্যা করুন।
.
দেখবেন, এরপর থেকে
ধর্ষন করার কথা
কারও মাথায় আসলেও
ভয়ে পাঁচ গ্লাস পানি খাবে।
.
শরীরের কোন অঙ্গে পচন ধরলে
ঐ অঙ্গ কেটে ফেলাই শ্রেয়।
নাহলে ধীরে ধীরে তা
সমস্ত দেহে ছড়িয়ে পড়ে।
.
ধর্ষকরা কারও বাবা, ভাই বা
সন্তান হতে পারে না।
ওরা অপরাধী, ওরা খুনী।
ওদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।
.
আমরা প্রতিবাদ নয়....
প্রতিরোধ চাই।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×