বিয়েতে একান্নটা শাড়ী পেয়েছিল মেয়েটা ৷ অষ্ট মঙ্গলে ফিরে এসে আরো ছয়টা ৷ সারা বছর সে শুধু শাড়ীই পেল ৷ এত শাড়ী সে এক জীবনে কোনদিন দেখেনি ৷ আলমারির প্রথম তাকে রাখলো সব নীল শাড়ীদের ৷ একটাকে জড়িয়ে ধরে বললো তুমিই আমার আকাশ ৷ দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপীদের ৷ একটা গোলাপী কে জড়িয়ে ধরে বললো তুমিই আমার অভিমান ৷ তেজপাতা রংয়ের যে শাড়ীটা ছিল তার নাম দিল বিষাদ ৷ সারা বছর সে শুধু শাড়ীই পেল ৷ এত শাড়ী, এত শাড়ী সে কি করে পড়বে এক জীবনে? কিন্তুু না বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা ৷ সন্ধার মুখে মেয়েটা বেরিয়ে ছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে ৷ হঠাৎ এসে দাড়ালো তিন জন স্বামীর তলপেটে ঢুকিয়ে দিল ১২ ইন্সি উপর থেকে নিচে, নিচ থেকে ডানে যাকে বলে L এল পরে রইলো খাবার ৷ চিলে ফিস থেকে তখনো ধুয়া উড়ছে ৷ এর নাম রাজনীতি বলেছে পারার লোকেরা ৷ বিয়েতে একান্নটা শাড়ী পেয়েছিল মেয়েটা ৷ একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে, মেয়েটা সব শাড়ী আলমারি থেকে বের করে ছুড়ে ফেলে দিল ছয় তলার বারান্দা থেকে নিচের পৃথিবীতে ৷ শাশুড়ি তাকে পড়িয়ে দিল সাধা থান ......................সেই থানও এক জড়কায় খুলে ফেললো তিন জন ৷ একটি নগ্ন বিধবা নারী দৌড়াছে আর চিৎকার করছে বাঁচাও, বাঁচাও, বাঁচাও ৷ পিছনে তিন জন, সে কি উল্লাস ৷ বিয়েতে একান্নটা শাড়ী পেয়েছিল মেয়েটা ৷
আলোচিত ব্লগ
মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।