গেটের বাইরে দাড়িয়ে আছি দড়জা খোলার অপেক্ষায়
দুরে দেখলাম একদল বাইদানি আসতেছে
আমাকে দেখে কয়কজন পিচ্চি বাইদানি দিল দৌড়
দড়জা খুলতে দেরি হওয়ায় আটকিয়ে গেলাম, ততক্ষনে সব বাইদানি এসে পরেছে, ভিতরে ঢুকে দড়জা আটকাতে যাব ওরা সবাই মিলে ধাক্কা শুরু করল, এর মধ্যে একজন দড়জার ফাক দিয়ে সাপের মাথা ঢুকিয়ে দিল, ভয়ে দরজা একটু ফাক করতেই একজন দড়জার ফাকে পা ঢুকিয়ে দিল, দরজা আর লাগাতে পারলাম না
বাইদানি - কিরে ভাই আমাদের দেখে পালাচ্ছিস কেন
আমি - না পালাতে আর পারলাম কই
বাইদানি - তুই কি আমাদের দেখে রাগ করছিস
আমি - না রাগ করি নাই
বাইদানি - ভাই আমাদের এক নেংরা বোনের বিয়ে হবে কিছু টাকা দে
আমি - আচ্ছা দিচ্ছি দরজাটা বন্ধ করে নিই
বাইদানি - আমাদের এত ঘেন্না করিস কেন আমরা কি মানুষ না
আমি - ঘেন্নার কথা না, আমি দড়জা ফাক দিয়ে দিচ্ছি
বাইদানি - আমরা ছোট জাত বলেই এরকম করবি, তোর মাথা অনেক গরম, তোকে একটা গাছ দিব মাথা ঠান্ডা হয়ে যাবে
আমি - না গাছ লাগবেনা
বাইদানি - আচ্ছা ভাই না নিস তোর নেংরা বোনের বিয়ের জন্য কিছু টাকা দে
আমি - ম্যানি ব্যাগ বের করে দেখলাম ২০-৩০ টাকা আছে নাকি, ভাংতি টাকা নাই, ৫০, ১০০ ও ৫০০ টাকা আছে, বললাম ভাংতি টাকা নাই উপরে গিয়ে টাকা আনছি
বাইদানি - তুই কি আমাদের উপর রাগ করছিস
আমি - হাঁ রাগ করছি
বাইদানি - তাহলে তো তোকে গাছ নিতে হবে
আমি - বললামতো গাছ লাগবে না, উপড়ে গিয়ে ভাংতি টাকা আনছি
বাইদানি - আমার কাছে ভাংতি আছে কত টাকা দিবি
আমি - ২০ টাকা দিব, ৫০ টাকা দিচ্ছি ৩০ টাকা ফেরত দেন
বাইদানি - ভাই খুচড়া টাকা অনেক হইছে তুই ৫০০ টাকা দে আমি ৪৮০ টাকা ফেরত দিচ্ছি
আমি - ৫০০ টাকা দিয়ে বললাম ৪৮০ টাকা ফেরত দেন
বাইদানি - ৪৮০ টাকা ও আমার ৫০০ টাকা হাতের ভিতরে রেখে বলল ভাই এই ৫০০ টাকাটা ময়লা তোর ম্যানিব্যাগে নতুন ৫০০ টাকা দেখলাম ওটা দে আর এই ৯৮০ টাকা ফেরত নে
আমি - ম্যানিব্যাগ থেকে নতুন ৫০০ টাকাটা বের করতে যেয়েই ওদের চালাকিটা ধরে ফেললাম, বললাম আমার আগের ৫০০ টাকাটা দেন
বাইদানি - ভাই তুই আমাদের এতই অবিশ্বাস করিস, তোর সামনেই তো টাকাগুলা ধরে আছি তুই নতুন ৫০০ টাকাটা দিলেই আমি এগুলো দিয়ে দিব
আমি - বুঝতে পারলাম ৫০০ টাকা ধরা খাইলাম নতুনটা দিলে ওটাও ধরা খাব বললাম না আগে ওগুলো দেন তারপর নতুন টাকা
বাইদানি - ভাই তুই আমাদের বিশ্বাসের মুল্য রাখলি না তোর সাথে আর কোন কথা নাই, এই বলে সবগুলি হাসতে হাসতে চলে গেল
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




