আমায় নিয়ে
১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবিস কেন আমায় নিয়ে
ভাবিস কেন শুধু শুধুই
তোর কারনে চাঁদ হাসেনা
চোখের জ্বলেই চোখ দুটো ধুই
রাতের হাসি ঘুমের তারা
বাজায় বাঁশি ছন্দ ছাড়া
হঠাৎ করেই দেবে নাড়া
সব কবিতা চরণ হারা
ঘুমের ঘোরেই কাটবে যে ঘোর
রাতের কোলেই জাগবে যে ভোর
তখনই আমায় ডাকবি কেবল
তখনই আমায় ডাকবি
ধূসর রঙের রঙিন স্বপ্ন
চোখের কোনায় মাখবি
আবার যদি কাঁদিস বসে
তারাগুলো পড়বে খসে
কাছে দূরে অন্য কোথাও
জোনাক পোকার গান
শুনবি যখন পড়বে মনে
স্মৃতির মৃত প্রাণ
তাই বলছি তোকে একটু বকে
কেন কাঁদিস অঝর চোখে
হাসবি কেবল হাসবি শুধু
প্রজাপতির পাখার মতন
আকাশ থেকে আসবি নিয়ে
স্বর্গপুরীর মানিক রতন
মনের মাঝে রাখবি আমায়
চোখের মাঝে রাখবি
যখন তখন পড়লে মনে
মনে মনেই ডাকবি
তবুও বলি শহরতলী
নীরব হলেই গাইবি গান
সুরের তারে সুদূর পারে
পৌঁছে যাবে প্রাণের টান।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন