somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব মাহমুদুর রহমান সমীপেষু,

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে কর্মবীর,

আপনি কিছু কর্ম করেছেন। এই কর্ম বীরত্বের কর্ম। বীর ছাড়া এইভাবে আমাদের কেউ বিপথগামী বলতে পারে না। আমরা গাঁজা খেলে আপনি কিছু বলতেন না। মদ খেলেও না। তাসপাশা খেললে না। আমরা গোপনে নেটে বসে সানি লিওন দেখলে আপনার কোন আপত্তি ছিল না। ফেসবুকে আমরা লক্ষ লক্ষ কোটি ঘন্টা অপব্যায় করি। আপনি কিছু বলেননি।

আজকে নিজের নিজের পেশা ছেড়ে, পড়ালেখা শিকায় তুলে, জীবন বাজি রেখে আমরা বাংলাদেশের উপর অত্যাচারের পূর্ণ বিচার চেয়ে রাস্তায় নেমেছিলাম জনাব।

জনাব আমরা শুধু এটুকু বলেছিলাম, সাড়ে তিনশত হত্যা প্রমাণিত হলে ওই অপরাধীর ফাসি প্রাপ্য। আমরা শুধু এটুকু বলেছিলাম, যারা একাত্তরের হাতিয়ার আবার বাংগালির উপর চালাতে চায় তাদের নিষিদ্ধ কর। বলেছিলাম, আমাদের দেশকে কেন তোমরা দুই মাস ধরে গৃহযুদ্ধে ঠেলে দেয়ার হুমকি দিচ্ছ?

জনাবেষু, এতে আমাদের পাপ হয়েছে। রাতে সানি লিওন না দেখে বুক চিরে বাংলা মাকে ভালবেসেছি। এতে আমাদের অপরাধ হয়েছে। আমরা বিপথগামী।

হে সুহৃদ,

আমরা মানপত্রে আজীবন মুখে বলে এসেছি সুহৃদ। কিন্তু কখনো সুন্দর হৃদয়ের দেখা পাইনি। সুহৃদ, আপনার হৃদয় আজকে বাংলাদেশের পোড়া পতাকার চিত্র হয়ে রইল। আপনার হৃদয় আজকে ভাংগা সব শহীদমিনার হয়ে রইল। আপনার হৃদয়ের ধ্বণি শুনতে পাই চট্টগ্রামে পাকিস্তান জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়া সব যুদ্ধ শিবিরের সব বীরের মুখে মুখে। আপনার হৃদয় ওইসব পিস্তলের বাঁটে বাঁটে, যেখানে চাপ পড়াতে চৌচিড় হয়ে গেছে দশজন সাংবাদিকের হাড়। আপনার কথা আজকে মলম হয়ে বিঁধে আছে সহকর্মীদের স্প্লিন্টার মাখা গায়ে। বাইতুল মুকাররামের পোড়া কার্পেটের তলায়।

আপনি আজ আমাদের বিপথগামী বলেছেন।

উদারেষু হে,

আপনার ওউদার্য ছাড়িয়ে গেছে সর্বকালের সব বাঁধ। আপনি বলেছেন, আমরা ফ্যাসিবাদী। সেই প্রথম থেকেই বলেছেন। আজো পুনরুচ্চারণ করেছেন। কারণ মাত্র একটা, আমরা ফাঁসি চেয়েছি প্রমাণিত সাড়ে তিনশ হত্যাকারীর, আমরা নিষিদ্ধ চেয়েছি জামাত ও শিবিরের।
আমাদেরকে ফ্যাসিবাদী বলার মাধ্যমে একাত্তরের পাক পবিত্র রাজাকার বাহিনীর প্রতি দেখানো উদারতা জাতি মরে গেলেও ভুলবে না।


হে ক্ষণজন্মা,

আপনি স্বয়ং ক্ষণজন্মা। আপনাকে টিভিতে যারা দেখেছে, এমনকি তারা সবাই ক্ষণজন্মা। কারণ আজ থেকে একশ বছর পর আজকের চার বছর বয়েসি ছেলেটাও বলতে পারবে, জানিস দাদু, আমি মাহমুদুর রহমানের লাইভ টেলিকাস্ট দেখেছিলাম ওই সময়।

আতকে উঠবে নাতি।
প্রিয়তমেষু, আমরাও ক্ষণজন্মা। আমরা নিরো দেখিনি, এজিদ-সীমার দেখিনি, চেঙ্গিস খা, মীর জাফর, ঘষেটি বেগম, রায়দূর্লভ, রাজবল্লভ, হিটলার, গোলাম আযমকেও ইন একশন দেখিনি।
আমাদের পরম সৌভাগ্য প্রিয়তমেষু, আপনাকে দেখেছি।
আর পরমতম সৌভাগ্য, আপনার চোখের তারায় দেখা পেয়েছি তাঁদের।

হে জনসমর্থিত,

মির জাফরকে সমর্থন করা যায়। ঘসেটি বেগমকে সমর্থন করা যায়। এজিদকে সমর্থন করা যায়। বুশকে সমর্থন করা যায়। গোলাম আজমকে সমর্থন করা যায়- তাহলে মাহমুদুর রহমানকে কেন সমর্থন করা যাবে না?

নন্দিতহে, আপনি আমাদের আরো দর্শনদানে বাধিত করুন। আপনার অকরুণ বাণী বারিধারার মত বর্ষিত হোক এই জাতির উপর।

গুণমুগ্ধ,
শাহবাগের বিপথগামী জনতা।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×