ঢাকা শহরের রাস্তায়!!
ময়লার স্তূপ পাহাড়ের মতো দেখা যায় কোথায়?নাম্বার ওয়ান ক্লিন সিটি, ঢাকা শহরের রাস্তায়!
বৃষ্টির পানি আর বিসর্জনের পানি একাকার হয় কোথায়?মুত্র বিসর্জনের শহর, ঢাকা শহরের রাস্তায়!
ওভার ব্রিজ থাকা সত্ত্বেও রাস্তার মাঝ দিয়ে দৌড় দেয় কোথায়? নাগরিক সচেতনের শহর, ঢাকা শহরের রাস্তায়!
লেগুনার পিছনে ছয় জন করে ঝুলে কোথায়? লক্কর ঝক্কর গাড়ির শহর, ঢাকা শহরের রাস্তায়!
গলা কেটে পাঁচ টাকার ভাড়া বিশ টাকা নেয় কোথায়? ফাটাকেষ্টর শহর, ঢাকা শহরের রাস্তায়!
বর্ষা মৌসুমে রাস্তায় নৌকা চলে কোথায়? নৌকার শহর, ঢাকা শহরের রাস্তায়!
ভিইপিদের ঠেলায় বিশ মিনিটের রাস্তা যেতে মাত্র চার ঘণ্টা লাগে কোথায়? মহা ভিইপির শহর, ঢাকা শহরের রাস্তায়!
আর সাধারণ মানুষের ঘামে ভেজা সার্ট শুকিয়ে আবার ঘামে ভেজে কোথায় ? মানব প্রডাকশনের শহর, ঢাকা শহরের রাস্তায়।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


