
তমিজ উদ্দিন মাষ্টার!(১৯২৬-২০০৯)
ইনি আমার দাদা। ২০০৯ সালের ১০
জানুয়ারি (মানে আজকের এই দিনে)
পৃথিবী ছেড়ে চলে যান ওপারের
জগতে। আল্লাহ তাকে জান্নাতবাসী
করুক।
তিনি কর্ম জীবনে শিক্ষকতা পেশায়
জড়িত ছিলেন।১৯৪৯ সাল থেকে
শিক্ষকতা শুরু করেন। তিনি একজন সৎ ও
কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন।
তাঁকে আমি আমার জীবনের একটা
মডেল হিসাবে নিয়েছি কারণ, যে
জিনিসটা আমি আমার বাবা,মা
চাচা ফুফু বা বড় ভাই বোনদের মাঝে
পাই নাই, সেই জিনিসটা দাদার
মধ্যে পেয়েছিলাম; আর তা হচ্ছে,
চরিত্রের দৃঢ়তা, নীতির কাছে হার
না মানা, আর যে কাজটা করবো সেই
কাজটা সর্বোচ্চ হওয়া চাই।
আমি তাঁর কাছে শিখেছি ধন
সম্পদ,লোভ, হিংসা, অহংকার ত্যাগ
করে , নিজের পরিজন সহ সকল মানুষকে
কি ভাবে অকৃত্রিম ভালোবাসতে হয়।
তিনি অনেক ধন সম্পদের মালিক
ছিলেন না , তবে তাঁর মতো সুখি
মানুষ আর সুখি পরিবার দুই চার গ্রামে
খোঁজলে মিলতোনা। তার প্রমাণ
আজো বিদ্যামান!
দুই ঈদে আমাদের
বাড়িতে এক সপ্তাহ এমন আনন্দো,
ফুরতিতে আর হট্টোগোলে থাকে যে
গ্রামের মানুষ দেখতে আসে যে,
এদের বাড়িতে এতো হট্টোগোল হয়
কেন?একটা পরিবার কতো সুখি হলে
এমন হওয়া সম্ভব?
বাড়ি ভরা মানুষ ছাড়া তাঁর
ভালোলাগতোনা। তাই তাঁর সকল
নাতি নাতনী কে নিজের বাড়ি
রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ
করেছেন।
আল্লার বিশেষ রহমতে আর
তার দোয়াই আজ আমার পরিবারের
প্রায় 6০% শিক্ষক ।তিনি বেচেঁ
থাকা সময় আমাদের বাড়িতে
অতিথি ছাড়া দিন খুব কম গেছে।
আমি তাঁর কাছে আরো শিখেছি যে
, কিভাবে জীবনে ফুল ফুটিয়ে , মরনে
তার ফল ভোগ করতে হয়। আমরণ তাঁকে
আমি নামাজ ছাড়তে দেখিনি!
তিনি চরম রাগি মানুষ ছিলেন তবে
কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার
বা ঝগড়া করতেন না।
আমি তার অকৃত্রিম ভালোবাসা
ভুলতে না পেরে ২০১৩ তে তার নামে
একটা লাইব্রেরী Click This Link
করি কিন্তু পরিবারের সকলের
অবোহেলা আর অসহোযগিতার
কারনে (TM Library) পূর্ণ রুপ আজো
দিতে পারিনি, তবে খুশির খবর এই যে,
কিছু পাঠক তৈরী করতে পেরেছি,
এবং বর্তমানে পাঠক বাড়তেছে,কিন্তু
সেই অনুপাতে বইয়ের সংখ্যা বাড়াতে পারছিনা।
তবে আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ্।
তিনি তাঁর জীবনের বেশীর ভাগ
সময়টা মানুষকে শিক্ষার আলো দিয়ে
গেছেন । তাই তার নামে একটা
লাইব্ররী স্থাপণ করে, তার শিক্ষার
আলো দেয়ার কাজটা যেন যুগ যুগ ধরে
মানুষের মাঝে চলতে থাকে সেই
জন্যই ছোট্ট একটা উদ্যোগ এই (TM
Library)।
তাঁর মতো ভালো মানুষগুলো
পৃথিবীতে খুব বেশী অভাব। তাইতো
এই লাইব্ররী!
এই লাইব্ররীই পারবে এই অঞ্চলের বা
এলাকার মানুষগুলোকে
ভালো,সৎ,চরিত্রবান , সুশিক্ষিত মানুষ
করতে।
আপনারা দোয়া করবেন আল্লাহ যেন
তাঁকে জান্নাত দান করে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



